বিশ্বকাপে ভরাডুবির জেরে পদত্যাগের মিছিল, এবার সামিল মেক্সিকো ও ঘানার কোচ

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপে দলকে প্রত্যাশিত সাফল্য এনে দিতে না পারার দায় কাঁধে নিয়ে ইস্তফা দিলেন মেক্সিকোর কোচ হাভিয়ের আগুইরে ও ঘানার কোচ কার্লোস কুইরোজও। এ নিয়ে চলতি বিশ্বকাপে ভরাডুবির দায় নিতে হাফ ডজনের বেশি কোচ ইস্তফা দিলেন। ইস্তফা দেওয়ার পরে প্রাণনাশের হুমকি পাওয়ায় বমার্কিন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন দক্ষিণ কোরিয়ার কোচ।

গতকাল রবিবার (৫ জুলাই) রাতে শেষ আটে ওঠার লড়াইয়ে ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছে মেক্সিকো। ওই হারের পরেই ইস্তফার কথা ঘোষণা করেছেন মেক্সিকোর কোচ হাভিয়ের আগুইরে। প্রতিযোগিতা শুরুর আগেই অবশ্য  তিনি জানিয়ে দিয়েছিলেন, মেক্সিকোর জাতীয় দলের হয়ে এটাই তাঁর শেষ বিশ্বকাপই। মেক্সিকোর পরবর্তী কোচ হিসেবে নিজের সহকারী রাফা মারকোয়েজের নাম প্রস্তাব করেছেন আগুইরে। দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করে আগুইরে বলেন, ‘জয় দিয়ে আমার প্রিয় মানুষদের বিদায় জানাতে চেয়েছিলাম। তা না হওয়ায় খারাপ লাগছে। আমরা চেষ্টা করেছি। খেলোয়াড়দের মাথা উঁচু করে মাঠ ছাড়া উচিত। ইংল্যান্ড ম্যাচে আমরা সুযোগ কাজে লাগাতে পারিনি। জয় সম্ভব হয়নি। তা-ও আমি ওদের ধন্যবাদ জানাতে চাই।’ ৬৭ বছরের আগুইরে ২০২৪ সালের জুলাইয়ে তৃতীয় বার মেক্সিকোর জাতীয় দলের দায়িত্ব নেন। চলতি বিশ্বকাপের প্রথম চার ম্যাচে কোনও গোল খায়নি মেক্সিকো। গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, চেক প্রজাতন্ত্রকে হারিয়ে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছিল বিশ্বকাপের সহ আয়োজকরা। শেষ বত্রিশে ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় পৌঁছেছিল। তবে শেষ আটে ওঠা হয়নি।

অন্যদিকে দল শেষ ষোলোয় উঠতে না পারায় ইস্তফা দিয়েছেন ঘানার কোচ কার্লোস কুইরোজ। রবিবার (৫ জুলাই) রাতে নিজের অফিসিয়াল ‘ইনস্টাগ্রাম’ হ্যান্ডলে তিনি ইস্তফার ঘোষণা দিয়ে লিখেছেন, ‘হয় জিতবেন না হয় কিছু শিখবেন। জীবন আর ফুটবল আমাদের এই চিরন্তন শিক্ষা দেয়। ঘানার উদ্দেশ্যে বলতে চাই, নির্দিষ্ট কোনও উচ্চতায় ওঠাকে শেষ গন্তব্য ধরে নেওয়া ঠিক নয়। বরং, সেখান থেকেই নতুন স্বপ্নের শুরু হওয়া উচিত।’ অটো আদ্দোকে কোচের পদ থেকে সরিয়ে গত এপ্রিলে রিয়াল মাদ্রিদের প্রাক্তন কোচ কুইরোজকে স্বল্পমেয়াদি চুক্তিতে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন। তাঁর অধীনে ঘানা গ্রুপ পর্ব পেরিয়ে শেষ বত্রিশে ওঠে ঘানা। তবে শেষ বত্রিশ রাউন্ডে কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় দলটি।

 

View this post on Instagram

 

A post shared by Carlos Queiroz (@carlosqueiroz_)

ভাঙল ৯৬ বছরের রেকর্ড! ৫১ বছর বয়সে পাঁচ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন এই ক্রিকেটার

শিখ বিরোধী হিংসায় দোষী সজ্জন কুমারকে শ্রদ্ধা জানানো বিজেপির তিন সাংসদকে তলব  নীতিনের

‘রাস্তায় যিনি থুতু ফেলবেন, তাকে দিয়েই পরিষ্কার করানো হবে’, কড়া হুঁশিয়ারি অগ্নিমিত্রার

রাশিয়ার ভয়াবহ হামলায় তছনছ কিয়েভ! নিহত ২৭, ভেঙে পড়ল একাধিক বহুতল

কোন মন্ত্রে কাজ করে বর্তমান সরকার? তারাপীঠে গিয়ে খোলসা করলেন শুভেন্দু

হাইকোর্টের শর্তকে বুড়ো আঙুল, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই মমতার বিরুদ্ধে FIR দায়ের

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নীরজ চোপড়া, কি এমন ঘটল?

সোয়াইন ফ্লু-তে আক্রান্ত ইমরান হাশমি, কেমন আছেন অভিনেতা?

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

ঘটকপুকুরে পণ্যবাহী গাড়ি থেকে টাকা তোলার অভিযোগ, সাসপেন্ড সার্জেন্ট-সহ ২ পুলিশকর্মী

‘স‍ৎ মানুষ’, ইমরান খানের মুক্তির দাবি করতে গিয়ে অঝোরে কাঁদলেন জাভেদ মিয়াঁদাদ

ক্যামাক স্ট্রিটে জোর করে অফিস দখল করে রেখেছেন অভিষেক, বিস্ফোরক দাবি মালিকপক্ষের