চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি রিয়াল-ম্যান সিটি

Share:

নিজস্ব প্রতিনিধি: ইউরোপের ক্লাব ফুটবলের সেরা প্রতিযোগিতা হিসাবে পরিচিত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। আর ওই প্রতিযোগিতার শেষ চারে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে স্পেনের রিয়াল মাদ্রিদ ও বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি। ইউরোপীয় ফুটবলের আর এক জায়ান্ট বার্সেলোনা এফসি মুখোমুখি হচ্ছে ফরাসি ক্লাব পিএসজির।

শুক্রবার দুপুরে সুই‍ৎজারল্যান্ডের নিয়নে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে। চারটি কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ হবে ৯ ও ১০ এপ্রিল এবং ফিরতি লেগ হবে ১৬ ও ১৭ এপ্রিল। সেমিফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ৩০ এপ্রিল ও ১ মে। ফিরতি লেগ হবে মে মাসের ৭ ও ৮ তারিখে। ফাইনালের আসর বসবে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে  জুনের ১ তারিখে। শেষ ষোলোর লড়াইয়ে জিতে শেষ আটের ছাড়পত্র ইতিমধ্যে জোগাড় করে নিয়েছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, পিএসজি, বরুশিয়া লর্টমুন্ড এবং আতলেতিকো মাদ্রিদ।

এদিনের ড্র অনুযায়ী ৯ এপ্রিল প্রথম লেগে মুখোমুখি হচ্ছে ২০২০ সালের রানার্স দল পিএসজি ও পাঁচ বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। অন্য ম্যাচে তিনবারের রানার্স আতলেতিকো মাদ্রিদ মুখোমুখি হবে ১৯৯৭ সালের চ্যাম্পিয়ন ডর্টমুন্ডের বিপক্ষে। ২০০৬ সালের রানার্স  আর্সেনাল খেলবে ছয়বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের বিপক্ষে। আর ১৫ চ্যাম্পিয়নস লিগ জেতার লক্ষ্য নিয়ে রিয়াল মাদ্রিদ নামবে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে। ১৬ এপ্রিল ফিরতি লিগে ফের পরস্পরের মুখোমুখি হবে দলগুলি।

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি