পাকিস্তানকে ২৪১ রানে গুটিয়ে দিলেন রোহিতরা

Share:

নিজস্ব প্রতিনিধি : পুরো ৫০ ওভার টিকতে পারল না পাকিস্তান। আরও একবার জ্বলে উঠলেন ভারতীয় স্পিনাররা। পাকিস্তানকে ২৪১ রানে গুটিয়ে দিলেন রোহিতরা।২৪১ রান করেই কার্যত বিদায় নিতে হল রিজওয়ানের দলকে। ভারতের বিপক্ষে এই ম্যাচটা তাই একপ্রকার বাঁচা-মরার লড়াইয়ে পরিণত হয়েছে দলটির জন্য। তবে সেই লড়াইয়ে শুরুতে ব্যাটিংয়ে নেমে খুব বড় সংগ্রহ গড়তে পারেনি মোহাম্মদ রিজওয়ানের দল। খুশদিল শাহ-সৌদ শাকিলের ব্যাটে প্রথম ইনিংস শেষে ভারতকে ২৪২ রানের লক্ষ্য দিল পাকিস্তান। অর্থাৎ পাকিস্তানকে হারাতে ভারতের চাই ২৪২ রান।

ভারতের বিরুদ্ধে শুরুটা ভাল করেছিল রিজওয়ানের দলেরা। কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখতে পারল না। দ্রুত উইকেট হারাল তারা। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে ভরসা দিলেন একমাত্র পেসার অলরাউন্ডার হার্দিক পান্ডে। ২৪১ রানে শেষ হল পাকিস্তানের ইনিংস।

দুবাইয়ে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪১ রান যোগ করেন বাবর আজম এবং ইমাম উল হক। ব্যাট হাতে খুব একটা ভালো ফর্মে না থাকলেও এদিন দারুণ শুরু করেছিলেন বাবর। তবে ৯ ওভারের মাথায় প্রথম ধাক্কা খায় পাকিস্তান। হার্দিকের বলে কিপার রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাবর। বাবরের বিদায়ের পরের ওভারে ইমাম উল হক ফেরেন রান আউট হয়ে। পাওয়ারপ্লেতে ২ উইকেট হারিয়ে ৫২ রান করে পাকিস্তান।

তৃতীয় উইকেটে এসে দলের কঠিন সময়ে হাল ধরেন মোহাম্মদ রিজওয়ান এবং সাউদ শাকিল। দুজনে মিলে গড়েন ১০৪ রানের জুটি। বাড়ার পরিবর্তে খেলার গতিও কমিয়ে আসে। ১০৪ রানের জুটিতে দুজনে বল খেলেছেন ১৪৪টি। এই জুটি ভাঙেন অক্ষর প্যাটেল। ক্লিন বোল্ড হয়ে ৪৬ রানে আউট হন রিজওয়ান। পরের ওভারেই হার্দিক আউট করেন সাউদকে। ৭৬ বলে ৬২ রান করে আউট হন তিনি। এরপর উইকেট হারাতে থাকে পাকিস্তান।

৪৩তম ওভারে পরপর দুই বলে দুই উইকেট তুলে নেন কুলদীপ যাদব। আউট করেন সলমন আঘা এবং শাহিন আফ্রিদিকে। খুশদিল শাহ ফেরেন ৩৮ রান করে। ৪৯.৪ ওভারে ২৪১ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস।      

এদিকে প্রথম ম্যাচে বাংলাদেশকে হারানোর পর আত্মবিশ্বাসী হয়ে পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারত। অন্য দিকে, ভারতকে হারাতে না পারলে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কার্যত বিদায় নেবে পাকিস্তান। দেখা যাক কার ঘড়ায় কত জল।

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার