চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যেই ধাক্কা দক্ষিণ আফ্রিকার, আচমকা অবসরের ঘোষণা তারকা ক্রিকেটারের

র্তমানে শুধুমাত্র টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকার দলের হয়ে ওয়ানডে খেলেন রাসি ভ্যান বার দুসেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই জোর ধাক্কা দক্ষিণ আফ্রিকার। আচমকা অবসরের ঘোষণা করলেন রাসি ভ্যান বার দুসেন। তারকা ক্রিকেটার ইঙ্গিত দিয়েছেন যে, তিনি শীঘ্রই অবসর নিতে চলেছেন। এই মাসের শুরুতেই ৩৬ বছর বয়সে পা রেখেছেন রাসি ভ্যান বার দুসেন। বর্তমানে শুধুমাত্র টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকার দলের হয়ে ওয়ানডে খেলেন রাসি ভ্যান বার দুসেন। যদিও এবারের তিনটি ফরম্যাটেই অংশ নিয়েছিলেন ভ্যান বার দুসেন। তবে করাচিতে চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতেই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে রাসি স্বীকার করেছিলেন যে, তিনি তাঁর সময় শেষ হয়ে আসছে।

টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকার দলে আর বেশিদিন নেই তিনি। তবে রাসি ভ্যান বার দুসেন জানিয়েছেন, এই মূহুর্তে ট্রিস্টান স্টাবসের মতো একজন দাপুটে খেলোয়াড় দলের বাইরে রয়েছেন। টনি ডি জোরজিও এখন দলের বাইরে রয়েছেন। তাই এক্ষুনি তিনি অবসর নেবেন না। তবে খুব শীঘ্রই অবসর নেবেন তিনি। তিনি আরও বলেন, ঘরোয়া ক্রিকেটের দিকে তাকালে দেখা যাবে, দক্ষিণ আফ্রিকার ম্যাথু ব্রিটজ ১৫০ রান করে দলকে অনেকটাই এগিয়ে দিয়েছে। লুয়ান-ড্রে প্রিটোরিয়াস ওয়ানডে কাপে ওয়েস্টার্ন প্রভিন্সের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন। রায়ান রিকেলটনের মতো খেলোয়াড় রয়েছেন দলে। সুতরাং বর্তমানে অনেক খেলোয়াড় যেমন হাত গুটিয়ে দলের বাইরে বসে রয়েছেন, তেমনি অনেক ভাল খেলোয়াড়ও দলে ভেতর রয়েছেন। যদিও রাসি ভ্যান বার দুসেন দক্ষিণ আফ্রিকার দুর্দান্ত একজন ব্যাটসম্যান।

২০১৯ সাল থেকে তিনি দক্ষিণ আফ্রিকার নিয়মিত ৩ নম্বর ব্যাটসম্যানের তালিকায় রয়েছেন। যদিও এর পেছনে অনেক কারণ রয়েছে। ওয়ানডে – তে তাঁর ব্যাটসম্যান হিসেবে তাঁর স্কোর ছিল ৪৮.৯৬। যা আফ্রিকান দলের জন্যে তৃতীয় সর্বোচ্চ। রাসি ভ্যান বার দুসেনের বর্ণাঢ্য আন্তর্জাতিক কেরিয়ার রয়েছে। তিনি গোটা কেরিয়ারে ১৮ টি টেস্টে ৯০৫ রান, ৩০.১৬ গড়ে ৬৯ ওয়ানডে, ৪৮.৩৮ গড়ে ২৫১৬ রান, ৪৮.৩৮ গড়ে ৫০ টি T20, এবং ৩৩.৯৭ গড়ে ১২৫৭ রান করেছেন।

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?