চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে যাচ্ছেন না কোহলিরা, জানাল ICC

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অবশেষ ভারতের কাছে নতিস্বীকার পাকিস্তানের।  আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে  পাকিস্তানে যাচ্ছে না কোহলিরা। উল্টে   ভারতের ম্যাচগুলি পাকিস্তান নয়, বরং এক নিরপেক্ষ স্থানে আয়োজিত হতে চলেছে। একথায় বলা যায় হাইব্রিড মডেলেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এমনটাই ঘোষণা করে দিল আইসিসি ।

এই প্রসঙ্গে আইসিসির তরফে  জানিয়েছে, আগামী বছরের শুরুর দিকে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। কোনও ম্যাচই পাকিস্তানে খেলবে না ভারতীয় দল।  যদি চ্যাম্পিয়ান লিগের ফাইনালে ওঠে ভারত তাহলেও  ওই ম্যাচ খেলা হবে না পাকিস্তানে। অন্যদিকে এর পর ভারতে কোনও আইসিসি প্রতিযোগিতা হলে পাকিস্তানও  নিরপেক্ষ দেশ হিসাবে  খেলবে।   বলা বাহুল্য, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে খেলতে যাবে না বলে প্রথম থেকেই আপত্তি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। অবশেষে ভারতীয় খেলোয়াড়দের দাবিকে মান্যতা দিল আইসিসি ।  ২০২৮ সাল পর্যন্ত সমস্ত আইসিসি টুর্নামেন্টগুলি হতে চলেছে হাইব্রিড মডেলেই। মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৮-এর আয়োজক পাকিস্তান। এতেও প্রযোজ্য হবে হাইব্রিড মডেল।

উল্লেখ্য, ২০০৮ সালে  পাকিস্তানে সর্বশেষ ম্যাচ  খেলেছে ভারতীয় ক্রিকেট দল। এরপর ২০১২-১৩ সালে, ভারতের মাটিতে অনুষ্ঠিত হয়েছিল পাক- ভারত ম্যাচ।  এরপর এক দশকের বেশি সময় ধরে আইসিসি ও এসিসির ম্যাচ ছাড়া ভারত-পাকিস্তান নিজেদের মধ্যে দ্বিপক্ষীয় সিরিজ খেলেনি। শুধু তাই নয় ২০২৩ এশিয়া কাপের আয়োজক হিসাবে পাকিস্তান দায়িত্বে থাকায়  ভারত খেলেনি টুর্নামেন্ট। এবার ঘটল সেই একই ঘটনার পুনরাবৃত্তি।

গুরুগ্রামে এনকাউন্টারে নিহত ৪ দুষ্কৃতী, আহত তিন পুলিশকর্মী

ভোর থেকে ঝেঁপে বৃষ্টি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা! কোন কোন জেলায় দুর্যোগ?

চিনের খামার থেকে পালিয়ে যাওয়া সাপের কামড়ে মৃত মহিলা, বিষাক্ত গোখরো পাকড়াওয়ের ভিডিও ভাইরাল  

মরক্কোর বিরুদ্ধে গোল করে মেসিকে ছোঁয়ার দিনেই নতুন কীর্তি গড়লেন এমবাপে

নরওয়ের বিরুদ্ধে নামার আগেই দুঃসংবাদ ইংল্যান্ড শিবিরে, দুই ম্যাচ নিষিদ্ধ দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার

সূর্য-মঙ্গলের মিলনে পঞ্চক যোগের সৃষ্টি, ঝড় উঠতে চলেছে ৪ রাশির জাতকদের জীবনে

আসবে অঢেল টাকা, সংসারে মা লক্ষ্মীর কৃপা ফেরাতে ঘরে রাখুন মাটির এই জিনিস

বাড়ির প্রধান দরজার সামনে তুলসীগাছ রাখছেন? এক ভুলেই নেমে আসতে পারে ঘোর বিপদ

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?