প্রয়াত হলেন তিন প্রধানে খেলা নাইজেরিয়ান ফুটবলার চিবুজোর, শোকস্তব্ধ ময়দান

শুক্রবার সকালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন প্রাক্তন এই ফরোয়ার্ড।

Share:

নিজস্ব প্রতিনিধি: না ফেরার দেশে পাড়ি দিলেন ভারতে খেলা নাইজেরিয়ান ফরোয়ার্ড চিবুজোর নুয়াকানমা। ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান এই তিন প্রধানের হয়েই খেলেছিলেন তিনি। শুক্রবার সকালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন প্রাক্তন এই ফরোয়ার্ড। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৭ বছর।  ১৯৮৫ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত কলকাতা ময়দানে দাপিয়ে বেরিয়েছেন চিবুজোর। তাঁর প্রয়াণে ময়দানজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। 

১৯৯৫-৯৬ মরশুমে বাংলাদেশে খেললেও ১৯৯৮ সালে ফের ভারতে ফেরেন চিবুজোর। তারপর যোগ দেন গোয়ার খ্যাতনামা ক্লাব চার্চিল ব্রাদার্সে। আর সেখানে এক মরশুম খেলে অবসর ঘোষণা করেন তিনি। ১৯৮৯ সালে নেহেরু কাপে মহমেডান স্পোর্টিংয়ের দুর্দান্ত পারফরম্যান্সের ক্ষেত্রে বড়সড় ভূমিকা নিয়েছিলেন চিবু। সাদা-কালো শিবিরে থাকাকালীন ক্রিস্টোফার এবং এমেকার সঙ্গে অনবদ্য একটা বোঝাপড়া তৈরি করেছিলেন তিনি। তাঁদের এই বোঝাপড়ার মাধ্যমে একাধিক গোল এসেছিল। তবে তিন প্রধান ছাড়াও টালিগঞ্জ অগ্রগামীতে দীর্ঘদিন খেলেছিলেন চিবুজোর। ১৯৯১ সালে মহামেডানের ত্রিমুকুট জয়ের ক্ষেত্রে বড়সড় অবদান ছিল তাঁর। 

জানা গিয়েছে, ফুটবলার হিসেবে নয়, পড়ুয়া হিসেবে ভারতের মাটিতে পা রেখে ছিলেন চিবুজোর। থিওলজি নিয়ে বেঙ্গালুরুতে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি করেছিলেন তিনি। ফুটবলকে বিদায় জানানোর পর চলে যান ধার্মিক পথে। 

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শারদ-স্ট্য়ালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?