৩৬ বছর বয়সে বিশ্ব মঞ্চে ইতিহাস, ক্যান্সার জয় করে ব্যাডমিন্টনে ব্রোঞ্জ চৌ তিয়েন-চেনের

Share:

নিজস্ব প্রতিনিধি: শরীর ক্লান্ত, বয়স ৩৬ পেরিয়েছে, সামনে ১১ বছরের ছোট প্রতিপক্ষ। তবু লড়াই থামাননি তাইওয়ানের ব্যাডমিন্টন তারকা চৌ তিয়েন-চেন। ক্যান্সারের মতো কঠিন রোগকে হারিয়ে কোর্টে ফিরে এবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে গড়লেন নতুন ইতিহাস। নয়াদিল্লিতে পুরুষদের সিঙ্গলসে ব্রোঞ্জ জিতে তিনি হয়ে গেলেন বিশ্ব চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে পদকজয়ী খেলোয়াড়।

ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে সেমিফাইনালে জাপানের ২৫ বছরের কোদাই নারাওকার মুখোমুখি হয়েছিলেন চৌ। ম্যাচের শুরুটা ছিল তাঁর পক্ষেই। প্রথম গেমে নারাওকার সঙ্গে দারুণ লড়াই করে ২১-১৭ ব্যবধানে এগিয়ে যান তিনি। কিন্তু দ্বিতীয় গেম থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করে। দ্বিতীয় গেমে নিজের গতি ও আক্রমণাত্মক খেলা বাড়িয়ে দেন নারাওকা। চৌকে কার্যত চাপে ফেলে ২১-১১ ব্যবধানে গেমটি জিতে নেন তিনি। ফলে ম্যাচ গড়ায় নির্ণায়ক গেমে। তৃতীয় গেমে শুরু থেকেই এগিয়ে যান জাপানের তারকা। প্রথমে ৪-০, পরে ১১-৪ এবং শেষ পর্যন্ত ১৭-৫ ব্যবধানে এগিয়ে যান নারাওকা। অন্যদিকে, চৌকে ক্রমশ ক্লান্ত দেখাচ্ছিল। একটি দীর্ঘ র‍্যালির পর তাঁকে কোর্টের পাশে হাঁটু গেড়ে কিছুক্ষণ বিশ্রাম নিতেও দেখা যায়। তবু লড়াই ছাড়েননি তাইওয়ানের তারকা। শেষ পর্যন্ত ৭৪ মিনিটের লড়াইয়ের পর তৃতীয় গেম ২১-১০ ব্যবধানে জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করেন নারাওকা। চৌয়ের ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হলেও তাঁর ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়ে যায়।

আরও পড়ুন: ‘রাখির উপহার চাই না, স্কুল ঠিক করে দিন’, জেলাশাসককে আর্জি খুদে পড়ুয়াদের

এই ব্রোঞ্জের সঙ্গেই তৈরি হয় নতুন ইতিহাস। ৩৬ বছর ২২৫ দিন বয়সে চৌ তিয়েন-চেন বিশ্ব চ্যাম্পিয়নশিপের পুরুষদের সিঙ্গলস বিভাগে সবচেয়ে বেশি বয়সে পদকজয়ী খেলোয়াড় হলেন। এটি বিশ্ব চ্যাম্পিয়নশিপে তাঁর দ্বিতীয় ব্রোঞ্জ। এর আগে ২০২২ সালেও এই প্রতিযোগিতা থেকে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। বিশ্ব চ্যাম্পিয়নশিপের এবারের অভিযানে সেমিফাইনালে পৌঁছনোর আগে একটিও গেম হারেননি চৌ। কোয়ার্টার ফাইনালে ২১ বছরের আলভি ফারহানকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেন তিনি। তবে চৌয়ের এই সাফল্যের গুরুত্ব শুধু একটি পদক বা রেকর্ডে আটকে নেই। এর পিছনে রয়েছে ভয়াবহ অসুস্থতাকে হারিয়ে কোর্টে ফেরার গল্প। ২০২৩ সালের এপ্রিল মাসে তাঁর অ্যাডভান্সড কোলোরেক্টাল ক্যান্সার ধরা পড়ে। অসুস্থতার কথা প্রকাশ্যে না এনে অস্ত্রোপচার করান তিনি। এরপর ধীরে ধীরে আবার ব্যাডমিন্টনের কোর্টে ফেরেন।

ডোপ টেস্টে ব্যর্থ! তারকা ক্রিকেটারকে নিষিদ্ধ করল ICC, মোছা হল রেকর্ডও

নেপালে বেড়াতে গিয়ে নিখোঁজ চন্দননগরের প্রাক্তন শিক্ষিকা, খোঁজ নেই তারকেশ্বরের প্রৌঢ়েরও

হাইকোর্টে জোর ধাক্কা কালীঘাট তৃণমূলের, মিলল না ফ্রিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার অনুমতি

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

রাখিবন্ধনে মেগা কর্মসূচি রাজ্যের, ৮ কোটি টাকা বরাদ্দ শুভেন্দুর সরকারের

৩৫ রানেই অলআউট! শূন্য করলেন ৭ ব্যাটার, কোন দল গড়ল এমন লজ্জার রেকর্ড?

‘বৃষ্টিতে শুটিং বাতিল হয়েছে, টেনশন হচ্ছে’, নেপাল থেকে কবে কলকাতায় ফিরছেন খরাজ মুখোপাধ্যায়?

নেপালে গিয়ে আটকে মুকুল রায়ের পুত্রবধূ, ‘যোগাযোগ করা যাচ্ছে না,’ বললেন শুভ্রাংশু

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

‘নেপাল বিপর্যয়ে নিখোঁজ পর্যটকদের ফিরিয়ে আনতে সব রকম সাহায্য করবে রাজ্য’, আশ্বাস শুভেন্দুর

প্রধান বিচারপতি সূর্য কান্তের আমন্ত্রণকে কেন্দ্র করে বিতর্ক! বাতিল ন্যাশনাল ল’স্কুলের সমাবর্তন

মহার্ঘ চিনি, বিক্রির পরিমাণ বেঁধে দিল Zepto Blinkit-সহ একাধিক অনলাইন প্ল্যাটফর্ম