‘রাখির উপহার চাই না, স্কুল ঠিক করে দিন’, জেলাশাসককে আর্জি খুদে পড়ুয়াদের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাখির সুতোয় তৈরি হল ভরসার সম্পর্ক। ধানবাদ কালেক্টরেটে রাখিবন্ধন উৎসব উপলক্ষে জেলার সরকারি স্কুলের পড়ুয়ারা রাখি পরালেন ডেপুটি কমিশনার, এসএসপি-সহ একাধিক শীর্ষ আধিকারিককে। তবে উৎসবের আবহের মধ্যেই নিজেদের নানা সমস্যার কথাও আধিকারিকদের সামনে তুলে ধরল তারা। স্কুলের বেহাল পরিকাঠামো থেকে শুরু করে পথে নিরাপত্তার অভাব সহ একাধিক অভিযোগ জানাল খুদে পড়ুয়ারা।

কালেক্টরেটে আয়োজিত অনুষ্ঠানে প্রথমে আধিকারিকদের হাতে রাখি পরিয়ে শুভেচ্ছা জানায় ছাত্রছাত্রীরা। এরপর তাঁদের সঙ্গে সরাসরি কথাবার্তায় অংশ নেয় পড়ুয়ারা। সেই আলোচনাতেই সামনে আসে স্কুল ও পড়ুয়াদের দৈনন্দিন সমস্যার নানা দিক। কয়েকজন পড়ুয়া জানায়, তাঁদের স্কুলের ভবন দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। কোথাও আবার প্রয়োজনীয় মৌলিক পরিষেবার ঘাটতি রয়েছে। স্কুলের পরিবেশ ও পরিকাঠামো উন্নত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপের আবেদন জানায় তারা। এর পাশাপাশি ছাত্রীদের একাংশ নিজেদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করে। স্কুলে যাতায়াতের পথে দুষ্কৃতীদের হয়রানি এবং বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতির কথা আধিকারিকদের জানান তাঁরা। বিষয়গুলি মন দিয়ে শোনেন জেলা প্রশাসন ও পুলিশ কর্তারা।

আরও পড়ুন: রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, ৬ চিনা নাগরিক সহ সাতজনের মর্মান্তিক মৃত্যু

ডিসি আদিত্য রঞ্জন পড়ুয়াদের আশ্বস্ত করে বলেন, তাঁদের প্রতিটি সমস্যাকে গুরুত্ব দিয়ে দেখা হবে। বিশেষ করে ছাত্রীদের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। জেলার বিভিন্ন থানা এলাকায় নিয়মিত পুলিশি টহল ও পরিদর্শন চালানোর কথাও জানান তিনি। ডিসি আদিত্য রঞ্জন বলেন, এই কর্মসূচির মূল উদ্দেশ্য শুধুমাত্র রাখিবন্ধন উদযাপন নয়। শিক্ষক, ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলে স্কুলগুলির পরিচালনা, পরিকাঠামো এবং পড়ুয়াদের সমস্যাগুলি বোঝাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। পড়ুয়ারাও জানায়, পুলিশকর্মীদের হাতে রাখি পরাতে পেরে তারা যথেষ্ট আনন্দিত। সাধারণ মানুষের নিরাপত্তার জন্য যাঁরা দিনরাত কাজ করেন, তাঁদের সঙ্গে রাখিবন্ধনের মতো বিশেষ দিন ভাগ করে নেওয়ার অভিজ্ঞতা তাঁদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

৩৬ বছর বয়সে বিশ্ব মঞ্চে ইতিহাস, ক্যান্সার জয় করে ব্যাডমিন্টনে ব্রোঞ্জ চৌ তিয়েন-চেনের

‘তাঁর সংসার ভাঙতে চাইনি’, প্রয়াত পরিচচালক কুকুকে গোপনে বিয়ে করা নিয়ে মুখ খুললেন অরুণা

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

গর্ভে তিন সন্তান, একই দিনে দুই প্রসূতির সফল অস্ত্রোপচার করে নজির গড়ল শান্তিপুর হাসপাতাল

মধ্যবিত্তের পকেটে টান! ১ সেপ্টেম্বর থেকে এলপিজি, এফডি ও আইটিআর-সহ ৫ নিয়মে বড় বদল

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

আলু নয়, সুজি দিয়ে বানান মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই, জেনে নিন রেসিপি

রোজকার খাবার একঘেয়ে লাগলে বানিয়ে ফেলুন রাজস্থানি দই-মরিচ রেসিপি

‘রাখির উপহার চাই না, স্কুল ঠিক করে দিন’, জেলাশাসককে আর্জি খুদে পড়ুয়াদের

বাড়িতে ডেকে এনে শিশুকে যৌন হেনস্থা প্রৌঢ়ের, শোরগোল গড়ফায়

‘মানুষ হাঁটবে কোথায়?’ কলকাতার ফুটপাত দখলের বিরুদ্ধে গর্জে উঠলেন দিলীপ ঘোষ

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির

হাসপাতালে কর্মরত নার্সদের জন্য নয়া পোশাক বিধি স্বাস্থ্য দফতরের