আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ইংলিশ অলরাউন্ডার

Share:

নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানালেন ইংল্যান্ডের অলরাউন্ডার ক্রিস ওকস। ইংল্যান্ডের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও কাউন্টি এবং ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে যাবেন বলে জানিয়েছেন। গত জুলাইয়ে ওভালে ভারতের বিপক্ষে শেষ টেস্ট খেলেছেন ওকস। ওই টেস্টে হাতে গুরুতর চোট পেয়েছিলেন তিনি।  তবুও দলকে হারের লজ্জা থেকে বাঁচাতে ভাঙা হাত নিয়ে নেমে পড়েছিলেন ব্যাটিংয়ে। কিন্তু ম্যাচটা ইংল্যান্ড জিততে পারেনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাসেজের দলে জায়গা না পেয়ে ৩৬ বছর বয়সী ক্রিকেটার অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।

ইংল্যান্ডের হয়ে ২০১১ সালের ১২ জানুয়ারি টি টোয়েন্টিতে অভিষেক ঘটে ওকসের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছিলেন।  তার ৯ দিন বাদে অস্ট্রেলিয়ার বিপক্ষেই একদিনের ক্রিকেটে অভিষেক ঘটেছিল। ইংল্যান্ডের জার্সি গায়ে টেস্ট অভিষেক ঘটেছিল ২০১৩ সালে। কাকতালীয় হলেও অজিদের বিরুদ্ধে অ্যাসেজ সিরিজে নেমেছিলেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে ওকস ৬২ টেস্ট খেলে ১৯২ উইকেট নিয়েছেন। আর ব্যাট হাতে করেছেন ২০৩৪ রান। একটি শতরান ও সাতটি অর্ধশতরান ঝুলিতে রয়েছে। ১২২টি ওয়ানডে খেলে তিনি ১৭৩ উইকেটের সঙ্গে করেছেন ১৫২৪ রান। আর ৩৩ টি-২০ খেলে উইকেট পেয়েছেন ৩১টি। রান করেছেন ১৪৭।

সোমবার (২৯ সেপ্টেম্বর) অবসরের সিদ্ধান্ত ঘোষণা করতে গিয়ে ইংল্যান্ডের অন্যতম অলরাউন্ডার বলেছেন, ‘সময় এসে গিয়েছে।  আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার এটাই আমার জন্য সেরা সময়। শৈশবে ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন দেখতাম। ওই স্বপ্নে বসবাস করতে পারায় আমি নিজেকে ভাগ্যবান মনে করি। অস্ট্রেলিয়ায় ২০১১ সালে আমার অভিষেক। অথচ মনে হয়, এই তো সেদিনের কথা। সময় যেতে যেতে ১৫ বছর পেরিয়ে গেছে। এই সময়ে দুটি বিশ্বকাপ উচিয়ে ধরতে পারা, অ্যাসেজে দারুণ মুহূর্তের অংশ হওয়া চিরস্মরণীয় হয়ে থাকবে, জীবনে এমন মুহূর্ত আসবে চিন্তাও করিনি।’

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির