পাক সফরে গিয়ে করোনায় আক্রান্ত ওয়েস্ট ইন্ডিজের তিন ক্রিকেটার

পাক সফরে গিয়ে সিরিজ খেলতে নামার আগেই বড়সড় ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ শিবির।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাক সফরে গিয়ে সিরিজ খেলতে নামার আগেই বড়সড় ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ শিবির। করোনায় আক্রান্ত হলেন তিন ক্যারিবিয়ান ক্রিকেটার ও এক সাপোর্ট স্টাফ। তাঁদের প্রত্যেকেরই রিপোর্ট পজিটিভ এসেছে।

তাঁরা হলেন বাঁ হাতি পেসার শেলডন কটরেল, অলরাউন্ডার রোস্টন চেস এবং ব্যাটসম্যান কাইল মেয়ার্স। আর এই তালিকায় রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ দলের একজন সাপোর্ট স্টাফ। তবে এই চারজনই টিকার দু’টি ডোজ নিয়েছিলেন। যদিও তেমন কোনও উপসর্গ দেখা যাচ্ছে না তাঁদের শরীরে। ইতিমধ্যেই কোয়ারেন্টাইনে চলে গিয়েছেন তাঁরা।

জানা গিয়েছে, আগামী ১০ দিন সেখানেই কাটাতে হবে এই তিন ক্যারিবিয়ান ক্রিকেটার এবং এক সাপোর্ট স্টাফকে। এরপর ফের কোভিড টেস্ট করা হবে। আর সেখানে রিপোর্ট নেগেটিভ এলেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন কটরেল, রোস্টন এবং মেয়ার্স।

আগামী সোমবার থেকে শুরু হতে চলা টি-২০ সিরিজের দলে নাম রয়েছে এই তিন ক্রিকেটারের। তবে সেই সিরিজে আর খেলা হবে না তাঁদের। আর এই এরা না থাকায় খানিকটা সুবিধা পেয়ে গেল বিপক্ষ দল পাকিস্তান।

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের