ভারত-পাক ম্যাচের জাল টিকিট বিক্রির দায়ে গ্রেফতার ৪

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: আগামী শনিবার আমদাবাদে বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। দুই চিরশত্রুর ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে উঠেছে। রোহিত শর্মা-বাবর আজমদের ম্যাচের টিকিট নিয়ে চলছে হাহাকার। তার মধ্যেই জাল টিকিট বিক্রি করে কাঁচা পয়সা কামাতে আসরে নেমেছে একাধিক চক্র। এমনই এক চক্রের পর্দা ফাঁস করেছে আমদাবাদের ক্রাইম ব্রাঞ্চ। ভারত-পাক ম্যাচের জাল টিকিট বিক্রির দায়ে চার পাণ্ডাকে পাকড়াও করেছে। ধৃতদের কাছ থেকে মোট ২০০ জাল টিকিট উদ্ধার করা হয়েছে।  

বুধবার আমদাবাদ পুলিশের ক্রাইম ব্রাঞ্চের ডেপুটি কমিশনার চৈতন্য মাণ্ডলিক জানিয়েছেন, ‘গান্ধিনগরের বাসিন্দা জয়মিন প্রজাপতি ভারত-পাক ম্যাচের জাল টিকিট বিক্রির মূল পরিকল্পনাকারী। সে ওই পরিকল্পনার কথা জানায় তার তিন বন্ধু ধ্রুমিল ঠাকোর, কুশ মীনা ও রাজীব ঠাকোরকে। এর পরে ধ্রুমিল প্রথমে ভারত-পাক ম্যাচের আসল টিকিট ক্রয় করে। ওই আসল টিকিট স্ক্যান করে প্রযুক্তির সাহায্যে ২০০ জাল টিকিট প্রিন্ট করে। তার পরে সোশ্যাল মিডিয়ায় তাদের হাতে রোহিত শর্মা-বাবর আজমদের ম্যাচের টিকিট রয়েছে জানিয়ে প্রচার চালায়। তাতে সাড়াও মেলে। ২ হাজার থেকে ২০ হাজার টাকায় বিক্রি করা হয় টিকিট। ৫০টি জাল টিকিট বিক্রি করে তিন লক্ষ টাকা তোলে। দেখতে আসল টিকিটের মতো হওয়ায় ক্রেতারা সন্দেহ করেননি।’

আমদাবাদ পুলিশের ক্রাইম ব্রাঞ্চের ডেপুটি কমিশনার জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে খবর পেয়েই গান্ধিনগরের বিভিন্ন জায়গায় হানা দিয়ে জাল টিকিট ব্যবসায় যুক্ত চার বন্ধুকেই পাকড়াও করেন গোয়েন্দারা। যাদের কাছে জাল টিকিট বিক্রি করা হয়েছিল, তাদের কাছ থেকে ওই টিকিট বাজেয়াপ্ত করা হয়েছে। মোট ২০০টি জাল টিকিটই বাজেয়াপ্ত করা সম্ভব হয়েছে।  

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

কীভাবে যাবেন দুর্গাপুজোয় নিরামিষ খাওয়ার নিদান দেওয়া ধীরেন্দ্রর বাগেশ্বর ধাম?

বাড়ির এই জায়গায় ভুলেও খেতে বসবেন না, পড়তে পারে রাহুর অশুভ প্রভাব

মনস্কামনা পূরণে গাছে বাঁধা হয় ইট! দুর্গাপুরের এই মন্দিরে অতীতে নরবলির প্রচলন ছিল

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড