নীরবে ঢাকায় ফিরলেন লিটন দাসরা, জুটল না ফুলের তোড়া!

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিশ্বকাপে গত ১২ বছরের মধ্যে সবচেয়ে জঘন্য পারফরম্যান্স শেষে রবিবার সকালে ঢাকায় ফিরল বাংলাদেশ ক্রিকেট দল। লিটন দাস-নাজমুল হোসেন শান্তদের সঙ্গে এসেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বোলিং কোচ অ্যালান ডোনাল্ড টাইগারদের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিয়েছেন। বাকি কোচিং স্টাফরাও নিজের-নিজের বাড়িতে ফিরে গিয়েছেন। হযরত শাহজালাল বিমানবন্দরে বাংলাদেশের ক্রিকেট দলের সদস্যদের লক্ষ্য করে অনেকেই টিক্কা-টিপ্পনি ছুড়েছেন। যদিও টাইগারদের বেশ নির্লিপ্তই দেখিয়েছে। জঘন্য পারফরম্যান্সের জন্য কোনও অনুশোচনা নেই।

গত ২০১১,২০১৫ এবং ২০১৯ সালের বিশ্বকাপে তিনটি করে ম্যাচ জিতে দেশে ফিরে এসেছিল টাইগাররা। আর এবার গ্রুপ লিগে ৯ ম্যাচের মধ্যে সাত ম্যাচে হার মেনেছেন লিটন দাস-সাকিব আল হাসানরা। শুধু প্রথম ম্যাচে আফগানিস্তান ও পরে শ্রীলঙ্কাকে হারিয়েছে। চার পয়েন্ট নিয়ে শুধু নেট রান রেটের নিরিখে আট নম্বরে রয়েছে। আজকে যদি নেদারল্যান্ডস ভারতকে হারিয়ে অঘটন ঘটায় তাহলে সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলার সুযোগ হারাবে টাইগাররা।

যদিও বিশ্বকাপে দলের হতশ্রী পারফরম্যান্স করার পরেও কোচ কিংবা খেলোয়াড়দের বিরুদ্ধে টুঁ শব্দটি করার সাহস দেখাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। উল্টে কয়েক কোটি টাকা খরচ করে খেলোয়াড়দের জামাই আদরে ভাড়া বিমানে দেশে ফিরিয়ে এনেছে। বিসিবির পরিচালক জালাল ইউনুস জানিয়েছেন, বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্সের কথায় মাথায় না রেখে আসন্ন নিউজিল্যান্ড সফরের দিকে মনোযোগ দেওয়ার জন্য ক্রিকেটার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অঙ্গ হিসেবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। নভেম্বরের ২৮ তারিখে প্রথম টেস্ট শুরু হবে।

 

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান