এই মুহূর্তে

প্রত্যাবর্তন সুখের হল না শুভমন গিলের, ২ বলে চার করে ফিরলেন সাজঘরে

নিজস্ব প্রতিনিধি, কটক: ২৪ দিন পর ব্যাট হাতে ক্রিজে ফেরা সুখকর হল না ভারতীয় টি টোয়েন্টি দলের সহ অধিনায়ক শুভমন গিলের। মঙ্গলবার (৯ ডিসেম্বর) কটকে মাত্র ২ বলে চার করে সাজঘরে ফিরে গিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে শুভমনের প্রত্যাবর্তন হতাশ করল তাঁর ভক্তদের।

এদিন থেকে শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকা বনাম ভারতের টি টোয়েন্টি সিরিজ। টেস্ট সিরিজ জিতলেও একদিনের সিরিজে হার স্বীকার করতে হয়েছিল প্রোটিয়াদের। ফলে টি টোয়েন্টি সিরিজ দখলের লক্ষ্য নিয়েই ঝাঁপিয়েছে দুই দল। টস জিতে এদিন প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আইডেন মার্করাম। ভারতের প্রথম একাদশে রয়েছেন চোট থেকে সেরে ওঠা হার্দিক পাণ্ড্য ও শুভমন গিল। তবে এদিন কটকের বারাবাটি স্টেডিয়ামে হাজির দর্শকদের চোখ ছিল ভারতীয় দলের সহ অধিনায়কের দিকে।

গত নভেম্বরে ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ঘাড়ে চোট পেয়েছিলেন শুভমন। প্রচণ্ড যন্ত্রণার কারণে মাত্র তিন বল খেলে মাঠ ছাড়তে হয়েছিল। সেদিন করেছিলেন ৪ রান। বারাবটির ২২ গজে যাওয়ার সময় এদিন সাবলীল দেখিয়েছিল শুভমনকে। চেনা মেজাজে প্রথম বলেই লুঙ্গি এনডিগিকে চার মারেন। কিন্তু অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে দ্বিতীয় বলেই আউট হয়ে যান। শটের টাইমিং ঠিক হল না। ক্যাচ চলে যায় মার্কো জানসেনের হাতে। মাত্র ২ বল খেলে ৪ রান করে সাজঘরের পথ ধরতে হয় টিম ইন্ডিয়ার সহ অধিনায়ককে। শেষ খবর পাওয়া পর্যন্ত সাত ওভারে তিন উইকেট হারিয়ে ৫০ রান তুলেছে ব্লু ব্রিগেড। সাজঘরে ফিরেছেন টি টোয়েন্টির সেরা ব্যাটার অভিষেক শর্মা (১৭) এবং অধিনায়ক সূর্যকুমার যাদব (১২)।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লন্ডনের বাড়িতে বিশেষ পুজোর আয়োজন বিরাট-অনুষ্কার, বিদেশেই পাকাপাকি থাকবেন?

মহবশ অতীত, ‘বিগবস’-খ্যাত শেফালি বাগ্গার সঙ্গে রোমান্টিক ডেটে চহল, ফের প্রেমে পড়লেন ক্রিকেটার?

বাংলাদেশকে ধোঁকা! টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা পাকিস্তানের

খেলা শেষের আগে ভারতের সিরজ জয় নিশ্চিত করতে কামাখ্যা মন্দিরে পুজো কোচ গম্ভীরের

মুছল দীর্ঘদিনের স্মৃতি, ইনস্টাগ্রাম থেকে প্রাক্তনের সমস্ত ছবি ডিলিট পলাশের

বিশ্বকাপ বয়কট করায় বাংলাদেশ বোর্ডকে এক হাত নিলেন প্রাক্তন বিসিবি কর্তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ