জাদেজার ঘূর্ণিতে ধরাশায়ী নাইটরা, জিততে চেন্নাইয়ের চাই ১৩৮

Share:

 নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: মহেন্দ্র সিং ধোনিদের ঘরের মাঠে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ল কলকাতা নাইট রাইডার্স। রবীন্দ্র জাদেজার ঘূর্ণি ও তুষার দেশপাণ্ডের বিষাক্ত বোলিংয়ে নাস্তানাবুদ হলেন নাইটরা। প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলেছেন শ্রেয়সরা। অর্থা‍ৎ জিততে চেন্নাইয়ের চাই মাত্র ১৩৮ রান।  

সোমবার রাতে টসে জিতে প্রথমে কলকাতাকে ব্যাট করতে পাঠান চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই জোর ধাক্কা খায় নাইটরা। তুষার দেশপাণ্ডের বলে রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ তুলে বিদায় নেন ফিল সল্ট। সেই ধাক্কা খানিকটা সামাল দেন সুনীল নারাইন ও অঙ্গকৃশ রঘুবংশী। দুজনে পাল্টা মারের পথে হেঁটে চেন্নাইয়ের বোলারদের মনোভাব তলানিতে পাঠানোর চেষ্টা করেন। প্রথম পাওয়ার প্লে-তে ৫৬ রান তোলেন। ফলে বড় রানের ইনিংস গড়ার স্বপ্ন দেখছিলেন নাইট সমর্থকরা। কিন্তু সপ্তম ওভারে বল করতে এসে কলকাতাকে জোড়া ধাক্কা দেন রভিন্দ্র জাদেজা। প্রথম বলে ফিরিয়ে দেন অঙ্গকৃশকে (১৮ বলে ২৪)। পঞ্চম বলে ফেরান নারাইনকে (২০ বলে ২৭)। ওই ধাক্কায় খানিকটা বেসামাল হয়ে পড়ে নাইট শিবির। নিজের পরের ওভারে বেঙ্কটেশ আইয়ারকে (৩) সাজঘরে ফিরিয়ে দেন জাদেজা। মাত্র ৮ রানের মধ্যে তিন উইকেট খুঁইয়ে সমস্যায় পড়ে কলকাতা।

নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার দলকে বিপদ থেকে টেনে তোলার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। কিন্তু সতীর্থদের কাছ থেকে তেমন সাহায্য পাননি। রমনদীপ সিংয়ের (১৩) স্ট্যাম্প ছিটকে দেন মাহেশ তিকশানা। সাত নম্বরে নামা রিঙ্কু সিংও ব্যাট হাতে দলের বিপদের দিনে জ্বলে উঠতে পারেননি। তিনি ১৩ বলে ৯ রান করে তুষারের বলে সাজঘরের পথ ধরেন। আগের ম্যাচগুলিতে ব্যাট হাতে পরিত্রাতা হিসাবে আবির্ভূত হলেও এদিন ব্যর্থ হয়েছেন আন্দ্রে রাসেল। তিনি মাত্র ১ রান করে তুষার দেশপাণ্ডের বলে সাজঘরে ফেরেন। শেষ ওভারে বল করতে এসে জোড়া ধাক্কা দেন মুস্তাফিজুর রহমান। প্রথম বলে ফেরান শ্রেয়স আইয়ারকে। ৩১ বলে ৩৪ রান করেন নাইট অধিনায়ক। চতুর্থ বলে ফেরান মিচেল স্টার্ককে (১)। চেন্নাইয়ের পক্ষে রবীন্দ্র জাদেজা ৪ ওভার বল করে ১৮ রানে ৩ উইকেট নিয়েছেন। আর তুষার দেশপাণ্ডে ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট ঝুলিতে পুরেছেন।

রুপোর মূর্তি কালো হয়ে গিয়েছে? কীভাবে করবেন উজ্জ্বল? রইল কিছু টিপস

পালাবদলের রাজ্যে রবীন্দ্র সরোবরে ফিরছে ছট পুজো, ঘোষণা অগ্নিমিত্রার

MacBook নিন চাকরি ছাড়ুন! ছাঁটাইয়ের পর কর্মীদের একাধিক সুবিধা দিচ্ছে Canva

শীতের আগেই শিশুর ত্বক খসখসে হয়ে যাচ্ছে? রইল মায়েদের জন্য কিছু টিপস

বিপাকে ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডল, কলকাতায় ফিরতেই হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

জামিন পেয়েও স্বস্তি নেই, আরজি কর দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে তলব ED-র

ছাগলের সারা শরীরে সাঁটানো নোট, তারপরেই মৃত্যু! ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ নেটনাগরিকরা

ভারতীয় বোলারদের দাপট, গিলদের ১৮৬ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

‘আমি প্রার্থী হলে জিততাম’, মধ্যবর্তী নির্বাচনে হারের ইঙ্গিত মিলতেই সাফাই ট্রাম্পের

সকাল থেকেই মুখ ভার আকাশের, কালীপুজোয় ভাসবে বাংলা?

ভারত-পাক সীমান্তের কাছে রেললাইনে ভয়াবহ বিস্ফোরণ! অল্পের জন্য রক্ষা পেল যাত্রীবাহী ট্রেন 

স্ত্রীর কাটা মুণ্ডু হাতে মন্দিরে বসে স্বামী! হাড়হিম ঘটনা দক্ষিণ দিনাজপুরে

আজকের রাশিফল: আর্থিক লাভের সুযোগ, অযথা তর্ক-বিতর্কে জড়িয়ে পড়বেন না

বিশ্বমঞ্চে ঝড় তুলতে প্রস্তুত ভারতে তৈরি Harley-Davidson Sprint 440