মুম্বইকে হারিয়ে প্রথম চারে থাকা পাকা করতে চায় কেকেআর

Share:

নিজস্ব প্রতিনিধি : শুক্রবার মুম্বইয়ের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। এবারের আইপিএলে ৯টি ম্যাচের মধ্যে ৬টিতে জিতেছে কেকেআর। ফলে এদিনের ম্যাচে যে রীতিমতো আত্মবিশ্বাসের সঙ্গে বলিউড বাদশা শাহরুখ খানের দল খেলতে নামবে তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে পাঁচ বারের চ্যাম্পিয়ান মুম্বই ইন্ডিয়ান্সের অবস্থা এবারে সবচেয়ে খারাপ। ১০টি ম্যাচের মধ্যে ৩টিতে জিতেছে রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়াদের দল। এদিনের ম্যাচেও মুম্বই হারলে প্লে অফে ওঠার সুযোগ পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে।

এদিন কেকেআরের কাছে সবচেয়ে ভরসার জায়গা ফিল সল্ট ও সুনীল নারিন। দুজনেই এবারে দুর্ধর্ষ ফর্মে রয়েছে। এবারে কেকেআরকে একাধিক ম্যাচ জিতিয়েছে এই ওপেনিং জুটি। এদিন এই ওপেনিং জুটির ওপরই সকলের নজর থাকবে। অন্যদিকে রোহিতদের আটকাতে এদিনও মিচেল স্টার্ককে ব্যবহার করতে পারে কেকেআর। পাশাপাশি সুনীল নারিন, বরুণ চক্রবর্তীকে মুম্বইয়ের ব্যাটসম্যানরা কীভাবে সামলায় এখন সেটাই দেখার।

অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্সকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে হলে এদিন রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়া, সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাদের বড় ভূমিকা নিতেই হবে। এদিনের ম্যাচে মুম্বইয়ের প্রথম একাদশে তেমন কোনও পরিবর্তন আনা হবে না বলেই জানা যাচ্ছে। সূর্যকুমার যাদবকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলানো হবে। সেক্ষেত্রে বোলিংয়ের সময়ে সূর্যকুমারের বদলে নুয়ান তুষারাকে খেলানো হতে পারে।

এদিকে বহুদিন পর এদিনের ম্যাচে হাজির থাকতে পারেন কেকেআরের মালিক বলিউড বাদশা শাহরুখ খান। একটা সময়ে পাঁচ বছরের জন্য শাহরুখকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঢুকতে নিষেধ করা হয়েছিল। তবে এবারে শাহরুখ মুম্বইয়ের এই স্টেডিয়ামে হাজির থাকতে পারেন বলে জানা যাচ্ছে।  

‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর

‘এক সপ্তাহ কথা না বলার অপরাধ’! রাগে প্রেমিকের বাড়িতে পেট্রল বোমা ছুড়লেন প্রেমিক

বালতি-জগ দিয়েও আটকানো যাচ্ছে না বৃষ্টির জল, চুঁচুড়ার সরকারি অফিসে চরম দুর্ভোগ

বন্যায় ডুবেছে গোটা গ্রাম, কোলে তুলে নিয়ে সন্তানদের স্কুলে পৌঁছে দিচ্ছেন অভিভাবকরা

বারাকপুর আদালতে নিয়ে যাওয়ার পথে সোমনাথ দে-কে লক্ষ্য করে ডিম-ইট থেরাপি

ফরাক্কার ধসের জেরে নাজেহাল যাত্রীরা, বাতিল কোন ট্রেন? ঘুরপথে চলবে কোনগুলি? রইল তালিকা

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা হাসিনার

বছরে তিনটি করে গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে, ঘোষণা রাজ্য সরকারের

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে

রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা হচ্ছেন মিঠুন চক্রবর্তী, নিউটাউন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর