পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক হতে যাচ্ছেন রিজওয়ান

Share:

নিজস্ব প্রতিনিধি : অবশেষে সামনে এল পিসিবির নতুন অধিনায়ক। পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে নিয়োগ পেতে চলেছেন মোহাম্মদ রিজওয়ান। সবকিছু ঠিক থাকলে আগামী দুই দিনের মধ্যেই এই ঘোষণা হতে পারে। বাবর আজমের পরিবর্তে মোহাম্মদ রিজওয়ানকে নেতৃত্ব দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে সবকিছু প্রায় চূড়ান্ত। এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে। এই নিয়ে একটি গোপন সূত্র জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি)এবং রিজওয়ানের মধ্যে সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্ব নিয়ে আলোচনা শেষ হয়ে গিয়েছে।

এর আগে নাকি রিজওয়ান অধিনায়কের দায়িত্ব পেলে নিজে থেকেই একাদশ চূড়ান্ত করতে চেয়েছিলেন, যা প্রত্যাখ্যান করেছিল ক্রিকেট বোর্ড। আর ঠিক এই কারণেই রিজওয়ান জাতীয় দলের অধিনায়ক হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন। পরবর্তীতে পিসিবি পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে সালমান আলী আগাকে নিয়ে নিয়োগের বিষয়টি উঠে আসে। কিন্তু, নতুন নির্বাচক কমিটি আসার পর, রিজওয়ান জাতীয় ক্রিকেট দলের নেতৃত্ব দিতে রাজি হয়েছেন বলে জানা গিয়েছে।

আগামী দু-একদিনের মধ্যেই এই নতুন অধিনায়ক কে হচ্ছেন তা উঠে আসবে। এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দিয়েছিলেন বাবর আজম। এখনও তিনি অধিনায়ক হিসেবে আছেন। তবে তাঁর পরিবর্তে মোহাম্মদ রিজওয়ানকে দায়িত্ব দিতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

​মেয়ের টিউশন দিদিমণির সঙ্গে অশালীন আচরণ! গ্রেফতার অভিযুক্ত আইনজীবী বাবা

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

নোয়েল টাটার বিরোধিতা সত্বেও টাটা সন্সের চেয়ারম্যান পদে রইলেন চন্দ্রশেখরন

স্কলারশিপের নামে বাংলাদেশি পড়ুয়াদের প্রতারণা পাকিস্তানের, নীরব তারেক রহমানের সরকার

‘এটা রুচিসম্মত নয়’, ‘মির্জাপুর’-এর নির্মাতাদের তিরস্কার দিল্লি হাইকোর্টের, কিন্তু কেন?

বিপিএলে ম্যাচ গড়াপেটায় চট্টগ্রাম রয়্যালসের মালিককে চরম শাস্তি দিল বাংলাদেশ বোর্ড

ভোটে জিতে ‘নিখোঁজ’ বিধায়ক তাপস, চরম দুর্ভোগে ডোমজুড়বাসী