বাংলাদেশের কাছে হেরে বিদায় শ্রীলঙ্কার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের পরে এবার চলতি বিশ্বকাপের আসর থেকে বিদায় নিল প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টাইগারদের কাছে ৩ উইকেটে হেরে গেলেন কুশল মেন্ডিজরা। এদিন টানা ছয় ম্যাচ হারার পরে জয় পেয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সরাসরি খেলার আশা জিইয়ে রাখলেন টাইগাররা।  

টসে হেরে এদিন প্রথমে ব্যাট করতে নেমে চারিথ আসলঙ্কার অনবদ্য শতরানের সুবাদে ২৭৯ রান তুলেছিল লঙ্কান লায়নরা। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ২৮০ রান। সেই লক্ষ্যে খেলতে নেমে তৃতীয় ওভারেই দিলশন মধুশঙ্কার বলে সাজঘরে ফেরেন চলতি বিশ্বকাপে চরম ব্যার্থ বাংলাদেশের ওপেনার তানজিদ তামিম (৯)। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে সেই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা চালান লিটন দাস ও অফ ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত। কিন্তু সপ্তম ওভারে লিটনকে (২৩) ফিরিয়ে ফের ধাক্কা দেন মধুশঙ্কা। তখন মনে হচ্ছিল, ম্যাচের নিয়ন্ত্রণ হয়তোবা নিজেদের হাতে তুলে নেবেন কুশল মেন্ডিজরা। কিন্তু গোটা বিশ্বকাপে অফ ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত ও বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান জুটি বেঁধে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিয়ে আসেন। এক সময়ে মনে হচ্ছিল দুজনেই হয়তোবা আসরের শেষ লগ্নে শতরান করে ব্যর্থতার কলঙ্ক ঘোচাবেন।

তৃতীয় উইকেটে জুটি বেঁধে ১৬৯ রান যোগ করে ম্যাচের রাশ নিয়ন্ত্রণে নিয়ে এলেও শতরানে পৌঁছতে পারেননি দুজনের কেউই। ৩২ তম ওভারে বল করতে এসে সাকিবকে (৮২) ফিরিয়ে জুটি ভাঙেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। নিজের পরের ওভারেই শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার শতরানের দোরগোড়া থেকে ফেরান নাজমুলকে (৯০)। বাংলাদেশের ডিপেন্ডেবল হিসেবে পরিচিত মুশফিকুর রহিম (১০) ফের ব্যর্থ হয়েছেন। মাহমুদুল্লাহ নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়ে ব্যাট করছিলেন। কিন্তু ৩৯তম ওভারে তাঁকে (২২) সাজঘরে ফেরান মধুশঙ্কা। ৪১তম ওভারে মেহেদী হাসানকে (৩) ফেরান মাহেশ তিকশানা। শেষ পর্যন্ত ৪১. ১ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। তানজিম সাকিব ৯ ও তাওহিদ হৃদয় ১৫ রানে অপরাজিত থাকেন।    

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের

ভয়াবহ দুর্ঘটনা! ট্রাকের সঙ্গে গাড়ির ভয়াবহ সংঘর্ষে মৃত ৬

আবাস যোজনার সমীক্ষা করতে গিয়ে যুবতীকে শ্লীলতাহানির চেষ্টা, গ্রেফতার পঞ্চায়েতের অস্থায়ী কর্মী

শ্রমিকের ‘ছদ্মবেশে’ চুরি! প্রায় দু-কোটি টাকার ধনসম্পদ উদ্ধার করল পুলিশ, গ্রেফতার ৫

নিরাপত্তা নেই, বাংলাদেশে খেলতে যাচ্ছেন না শুভমন-বিরাটরা

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

যশ-কিয়ারার রগরগে রসায়ন নিয়ে তুঙ্গে চর্চা, স্ত্রীকে নিয়ে অসন্তুষ্ট সিদ্ধার্থ? মুখ খুললেন নায়ক

দুর্গাপুজোয় কোন কোন ক্লাব অনুদান পাবে? তালিকা তৈরি করছে নবান্ন

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

শ্বশুরের জমি দখলের অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে শঙ্কর ঘোষের দ্বারস্থ মহিলা

টাকা ঢালতে নারাজ স্পন্সররা, অনিশ্চিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ

মমতার গাড়ি লক্ষ্য করে জুতো, কাদা ছোড়ার অভিযোগ, ‘চোর চোর’ স্লোগান বিক্ষুব্ধ জনতার