চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নিউজিল্যান্ডকে ৮৪ রানে হারিয়ে জয়ী আফগানিস্তান

নিজস্ব প্রতিনিধি: টি টোয়েন্টি বিশ্বকাপে ফের অঘটন। নিউজিল্যান্ডকে ৮৪ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল আফগানিস্তান। প্রথমে ব্যাট করে ছয় উইকেট হারিয়ে ১৫৯ রান তুলেছিলেন মহম্মদ নবি-রশিদ খানরা। জবাবে ফজল হক ফারুখি ও রশিদ খানের বোলিং তোপে ৮৪ রানে গুটিয়ে যান কেন উইলিয়ামসনরা। ৫৬ বলে ৮০ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার ছিনিয়ে নিয়েছেন আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ।

শনিবার গায়ানার প্রভিডেন্সে টসে জিতে প্রথমে আফগানদের ব্যাট করতে পাঠান কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। শুরু থেকেই দাপটের সঙ্গে ব্যাট করতে থাকেন আফগানিস্তানের দুই গোড়া পত্তনকারী ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ওপেনিং জুটিতে ১০৩ রান যোগ করেন দু’জনে। দুই আফগান ব্যাটারের জুটি ভাঙতে হিমশিম খান ট্রেন্ট বোল্টরা। অবশেষে ১৫তম ওভারে জাদরানকে (৪১ বলে ৪৪) সাজঘরে ফিরিয়ে দলকে ব্রেক থ্রু এনে দেন কিউই বোলার ম্যাট হেনরি। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে গুরবাজ ও আজমাতুল্লাহ ওমরজাই ২৪ রান যোগ করেন। ১৭তম ওভারে ওমরজাই (২২) ফিরে যাওয়ার পরে একাই কুম্ভ হয়ে লড়াই করতে থাকেন গুরবাজ। শেষ ওভারে তিন উইকেট খুঁইয়ে ১৫৯ রানে পৌঁছয় আফগানরা। পাঁচটি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে ৫৬ বলে ৮০ রান করেন গুরবাজ।

জয়ের জন্য ১৬০ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ফজল হক ফারুখি ও রশিদ খানের দুরন্ত বোলিংয়ের সামনে নাকানিচোবানি খেতে থাকেন কিউইরা। প্রথম বলেই ফিরে যান ফিন অ্যালেন (০)। সেই ধাক্কা আর সামাল দেওয়া যায়নি। ডেভন কনওয়ে (৮), কেন উইলিয়ামসন (৮), ড্যারিল মিচেলরা কার্যত আয়ারাম-গয়ারামের ভূমিকা পালন করেন। দুই অঙ্কের রান পেয়েছেন গ্লেন ফিলিপস (১৮) ও ম্যাট হেনরি (১২)। বাকি ৯ ব্যাটারকে এক অঙ্কের রান করেই ফিরতে হয়েছে। ১৫.২ ওভারে মাত্র ৭৫ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। ফারুখি এবং রশিদ খান দুজনেই ১৭ রান দিয়ে চারটি করে উইকেট নিয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

দু’বছর বাদে টি-২০-তে বাবর আজমের ব্যাট থেকে এল সেঞ্চুরি

বোলিংয়ের পর ব্যাটিং বিপর্যয়ে শ্রেয়সের পাঞ্জাবের কাছে আত্মসমর্পণ করল ঋষভের লখনউ

রিঙ্কু- অনুকূলের চওড়া ব্যাটে রাজস্থানকে হারিয়ে প্রথম জয় পেল কেকেআর

১৫৫ রানে রাজস্থানকে বেঁধে রাখলেন বরুণ-নারাইনরা

ইডেনে কলকাতা ও রাজস্থান ম্যাচে এগিয়ে কে?

মদ খেয়ে হয়রানি, নীরজ-সুমিতের নালিশের পর জ্যাভলিন কোচ নাভালকে বরখাস্ত করল PCI

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ