Loading live market data...
Loading active stocks...
Connecting...

টি টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষিত, ফের একই গ্রুপে ভারত-পাকিস্তান

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী বছর ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। মঙ্গলবার (২৫ নভেম্বর) ওই প্রতিযোগিতার জন্য চূড়ান্ত ক্রীড়াসূচি ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। সবচেয়ে লক্ষ্যণীয় হল, এশিয়া কাপের মতোই টি টোয়েন্টি বিশ্বকাপেও ভারতের সঙ্গে একই গ্রুপে রয়েছে পাকিস্তান। ফলে একাধিক বার মুখোমুখি হতে পারে দুই চির শত্রু দেশ। গ্রুপ পর্ব ছাড়াও সেমিফাইনাল বা ফাইনালে সূর্যকুমার যাদবদের সঙ্গে দেখা হতে পারে সলমন আলি আঘাদের। প্রতিযোগিতার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন গত বারের চ্যাম্পিয়ন অধিনায়ক রোহিত শর্মা।

আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ২০টি দেশ। চারটি গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলিকে। প্রতিটি গ্রুপ থেকে দু’টি করে দল উঠবে সুপার এইটে। টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রমতালিকাকে গুরুত্ব দিয়ে গ্রুপ বিন্যাস করেছে আইসিসি। একই গ্রুপে রয়েছে ভারত এবং পাকিস্তান। পাশাপাশি এই দু’দেশের সঙ্গে গ্রুপ ‘এ’-তে রয়েছে নেদারল্যান্ডস, নামিবিয়া এবং আমেরিকা। ফলে টিম ইন্ডিয়ার পক্ষে সুপার এইটে পৌঁছনো নিশ্চিত। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন ভারত ও পাকিস্তানের মধ্যের ম্যাচেই চূড়ান্ত হবে গ্রুপ শীর্ষে থেকে কে সুপার এইটে পৌঁছবে। সুপার এইট পর্ব শুরু হবে ২১ ফেব্রুয়ারি থেকে।

গ্রুপ পর্বে সূর্যকুমার যাদবরা প্রথম মাঠে নামবেন ৭ ফেব্রুয়ারি। ওইদিন মুম্বইয়ে আমেরিকার মুখোমুখি হবেন তাঁরা। টিম ইন্ডিয়ার দ্বিতীয় ম্যাচ দিল্লিতে ১২ ফেব্রুয়ারি নামিবিয়ার বিরুদ্ধে। তৃতীয় ম্যাচ কলম্বোয় ১৫ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে। চতুর্থ ম্যাচ ১৮ ফেব্রুয়ারি অহমদাবাদে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। ২০২৬ সালের বিশ্বকাপের সহ আয়োজক শ্রীলঙ্কার গ্রুপে রয়েছে চারটি টেস্ট খেলিয়ে দেশ। তাদের সঙ্গে গ্রুপ ‘বি’-তে রয়েছে অস্ট্রেলিয়া, জিম্বাবোয়ে, আয়ারল্যান্ড এবং ওমান। ইংল্যান্ডও সহজ গ্রুপে পড়েছে। ইংরেজদের সঙ্গে গ্রুপ ‘সি’-তে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, নেপাল এবং ইতালি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের রানার্স দক্ষিণ আফ্রিকা এ বার কিছুটা কঠিন গ্রুপে। ‘ডি’-তে রয়েছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি এবং কানাডা।

নির্বাচনে প্রভাব ফেলেছে এসআইআর সওয়াল কল্যাণের, পাল্টা কী জবাব শীর্ষ আদালতের?‌

পঞ্চায়েতমন্ত্রী দিলীপ, নারী ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে অগ্নিমিত্রা, আর কে কোথায়?

বিশ্বকাপ ফাইনালে পেনাল্টি মিসের ঘটনা এখনও স্বপ্নে ভেসে ওঠে বাজ্জোর

দেশের মধ্যে সেরা ৫ গনপতি বাপ্পার মন্দির! জানেন কী কোথায় ?

ঘামাচির অত্যাচারে অতিষ্ঠ ? জেনে নিন কিছু ঘরোয়া উপায়

জেনে নিন ভিটামিন সি সম্পর্কে অজানা তথ্য

শপথ নেওয়ার পরেই প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনের সঙ্গে দেখা করলেন বিজয়

এক টুকরো ছোলার ডালে ফুটে উঠল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি

ষাট বছরের পরে পদে থাকা আধিকারিকদের বাদ, বড় প্রশাসনিক সিদ্ধান্ত রাজ্যের

মোথাবাড়ি কাণ্ডের তদন্ত দু’মাসের মধ্যে শেষ করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

‘সরকারি চাকরিতে আবেদনে বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছরের ছাড়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

চন্দ্রনাথ রথ খুনে তিন অভিযুক্তের ১৩ দিনের CID হেফাজতের নির্দেশ

জামিন পেলেন ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি

বিজেপির বিজয় মিছিলে দুর্ঘটনা, আহত একাধিক কর্মী, ব্যাপক চাঞ্চল্য নদিয়ায়