বিশ্বকাপ-স্বপ্নের শেষ, কান্নায় ভেঙে পড়া রোনাল্ডোকে সান্ত্বনা দিলেন ইয়ামাল

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষ আটে ওঠার লড়াইয়ে স্পেনের বিরুদ্ধে মাঠে নামার আগেই জানিয়ে দিয়েছিলেন, ‘এটাই তাঁর শেষ বিশ্বকাপ। তবে শেষ ম্যাচ ম্যাচ নয়।’ সোমবার (৬ জুলাই) রাতে ডালাস স্টেডিয়ামে শেষ মুহুর্তের গোলে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্নে ইতি ঘটেছে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। আর স্বপ্নভঙ্গের বেদনায় ম্যাচ শেষে চোখের জল বাঁধ মানল না পর্তুগিজ মহাতারকার। গোটা মাঠের দর্শকরা যখন করতালি দিয়ে পর্তুগালের খেলোয়াড়দের সম্মান জানাচ্ছে, তখন সতীর্থদের থেকে খানিকটা দূরে একাকী দাঁড়িয়ে চোখের জল ফেললেন সিআর সেভেন। আর ওই হৃদয় বিদারক দৃশ্য বন্দি হল ক্যামেরায়। খানিকবাদে ধীর পায়ে মাঠ ছেড়ে টানেলের দিকে হাঁটতে থাকেন বিষন্ন মহানায়ক। । সম্প্রচারে টেলিভিশনের ক্যামেরাও অনুসরণ করে তাঁর প্রতিটি পদক্ষেপ। তাঁকে সান্ত্বনা দিতে আসেন স্পেনের তরুণ তুর্কি লামিনে ইয়ামাল। জড়িয়ে ধরেন কিংবদন্তি খেলোয়াড়কে।

২০ বছর আগে ২০০৬ সালের বিশ্বকাপে প্রথমবার পর্তুগালের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এ নিয়ে ছয়টি বিশ্বকাপ খেললেন। বহু ম্যাচে পর্তুগালের পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তাঁর কাঁধে চেপেই একের পর এক এক ম্যাচ উতরে গিয়েছে পর্তুগিজরা। সময়ের সঙ্গে সঙ্গে পর্তুগিজদের চোখে নায়ক থেকে মহানায়ক হয়ে উঠেছেন তিনি। নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন দেশের জার্সি গায়ে। তবে বিশ্বকাপ ছুঁয়ে দেখার স্বপ্ন সত্যি করতে পারেননি।

এদিনও ডালাস স্টেডিয়ামে ইউরো চ্যাম্পিয়ন স্পেনের বিরুদ্ধে প্রচুর পরিশ্রম করেছেন। সেনাপতির মতোই নিচে নেমে আক্রমণ গড়ে তুলে স্পেনের রক্ষণে হামলে পড়েছেন। প্রথমার্ধের শেষের দিকে ৩৯ মিনিটে প্রায় গোল পেয়েই গিয়েছিলেন। জোয়াও ফেলিক্সের হেড স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন ফিরিয়ে দেন। এরপর বক্সের ভেতর দারুণ একটি অ্যাক্রোবেটিক প্রচেষ্টা নেন রোনাল্ডো। তবে সেটিও ঠেকিয়ে দেন সিমন। ভেবেছিলেন অতিরিক্ত সময়ে শেষ চেষ্টা করবেন। কিন্তু ভাগ্যবিধাতা আন্য আঙ্ক কষে রেখেছিলেন। শেষ মুহুর্তে গোল করে স্পেনকে জিতিয়ে দিয়েছেন বদলি নামা মিডফিল্ডার মিকেল মেরিনো। পিছিয়ে পড়ে বাকি সময় চেষ্টা করেও ব্যর্থ হয় পর্তুগাল। শেষ পর্যন্ত হার মেনেই মাঠ ছাড়তে পর্তুগিজদের। সেই সঙ্গে রোনাল্ডোর বিশ্বকাপ জেতার স্বপ্নেরও ইতি ঘটল।

শেষ মুহুর্তের গোলে বেলজিয়ামের মন ভেঙে সেমিফাইনালে স্পেন

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

‘আলোচনা চালাতে আপত্তি নেই, তবে যুদ্ধবিরতি শেষ’, ইরানকে ফের বার্তা ট্রাম্পের

দুই প্রধানমন্ত্রীর গপ্পো, একজন বাজালেন স্যাক্সোফোন, একজন গাইলেন গলা ছেড়ে

টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ঘুরপথে চলবে গাড়ি

‘আয়ুষ্মান ভারত না থাকলে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘উন্নয়ন চাইলে রেজিনগরেও বিজেপিকে জেতান,’ হুমায়ুনের খাসতালুকে দাঁড়িয়ে বার্তা শুভেন্দুর

‘জেলে নয়, টুঙ্গিপাড়ায় পৈতৃক ভিটেয় ‘বন্দি’ রাখতে হবে’, তারেক সরকারকে শর্ত হাসিনার

‘হাত খুলে কাজ করবে পুলিশ,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

গ্রিন জোনে শেয়ার বাজার, পাঁচ লক্ষ কোটি টাকা লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের

জোর ধাক্কা বিজেপির, বাঁকিপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন দলীয় প্রার্থী

ইডির ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল

স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের ২৪ ঘণ্টার মধ্যেই বারাসাত হাসপাতালের ১২ কর্মীকে শোকজ