বিদ্রূপই বদলে দিয়েছে জীবন, ঘুরে দাঁড়ানোর রহস্য জানালেন পঞ্জাব অধিনায়ক শ্রেয়স

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলে চলতি বছর ব্যাট হাতে দাপিয়ে খেলছেন ভারতের তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ার । শুরু থেকেই আত্মবিশ্বাসী ভাবে ব্যাটিং করে দলের অন্যতম ভরসার জায়গা হয়ে উঠেছেন তিনি। মাঝের ওভারে ইনিংস থেকে শুরু করে শেষদিকে বড় শট খেলায় তাঁর দক্ষতা নজর কেড়েছে ক্রিকেট প্রেমীদের। নিজেকে এক স্তরে নিয়ে গিয়েছেন শ্রেয়স। এই মিডল-অর্ডার ব্যাটসম্যান টি-টোয়েন্টির মতো সংক্ষিপ্ত ফরম্যাটে খেলেই নিজের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছেন। আইয়ার কেবল আইপিএলে পাঞ্জাব কিংসের একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যানই হয়ে ওঠেননি বরং একজন ফিনিশার এবং যোগ্য অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। তবে সব মানুষের জীবনে উত্থান-পতন থাকে। আর এই পরিবর্তনের পেছনে রয়েছে বেশ কিছু কটূক্তি যা আইয়ারকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে। কি ছিল সেই বিদ্রূপ? সেটাই প্রকাশ্যে এসেছেন পঞ্জাবের অধিনায়ক।  

বাউন্সারের বিরুদ্ধে দুর্বলতার জন্য একসময় ব্যপক ভাবে সমালোচিত হয়েছেন শ্রেয়স। তবে বিশ্বের অন্যতম সেরা পেসার হিসেবে পরিচিত মুম্বই ইন্ডিয়ান্সের জসপ্রিত বুমরাহর বিরুদ্ধেও একটি দুর্দান্ত ছক্কা হাঁকিয়ে তাঁর দুর্বলতা নিয়ে প্রশ্ন তোলা ব্যক্তিদের মুখ বন্ধ করে দেন। জিওস্টারের ‘বিলিভ’ অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় পঞ্জাব কিংসের অধিনায়ক ব্যাখ্যা করেন, কীভাবে তিনি সমালোচকদের ভুল প্রমাণ করার জন্য নিজেকে গড়ে তুলেছেন। শ্রেয়স বলেছেন, “আমার চারপাশে এমন অনেকেই আছেন যারা বলেন যে এই পরিস্থিতিতে তুমি এটা করতে পারবে না। এটা অসম্ভব। এই কথা শুনতে আমার ভালো লাগে না। সর্বোচ্চ পর্যায়ে খেলা একজন ক্রিকেটার হিসেবে আমি এটা কিছুতেই মেনে নিতে পারি না। তখন আমি মনে মনে ঠিক করি যে আমাকে তাদের ভুল প্রমাণ করতেই হবে।” এর পরেই তিনি বলেন, “চ্যালেঞ্জটা ছিল কীভাবে আরও শক্তিশালী হয়ে ফিরতে পারি?’ আমি নিজেকে আরও বেশি করে চাপ দিই এবং তাদের ভুল প্রমাণ করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব ফেরার চেষ্টা করি। এই চিন্তাটাই আমাকে চালিত করতে থাকে, বিশেষ করে চোটের পর।”

আরও পড়ুন: শনির দশা কাটাতে দিল্লি ক্যাপিটালসকে যজ্ঞ করার পরামর্শ

খেলার প্রতি নিজের দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করে তিনি বলেছেন,  “যখন আমার পিঠে চোট লেগেছিল, তখন কিছু লোক বলেছিল আমি আর আগের মতো হতে পারব না। আমি নিজেকে প্রশ্ন করেছিলাম, আমি কেন পারব না? চোটের পর কীভাবে আপনি আপনার মানসিকতাকে গড়ে  তুলবেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে ঠিক করতে হবে কোনটির ওপর মনোযোগ দেবেন এবং কোনটিকে উপেক্ষা করবেন।”  ‘শর্ট বলের দুর্বলতা’ নিয়ে দেওয়া বহু মানুষের খোঁচা  দীর্ঘদিন ধরে তাঁর কানে বাজছিল বলেও জানিয়েছেন পঞ্জাব অধিনায়ক।  ব্যাটসম্যান নিজেই স্বীকার করেছেন যে, এই খোঁচাগুলো তাঁকে “উত্তেজিত” করেছিল এবং তিনি এই ঘাটতি কাটিয়ে উঠতে কঠোর পরিশ্রম করার সিদ্ধান্ত নেন। বলেছেন, “লোকেরা বলত আমি আমার শর্ট-বলের সমস্যাটা কখনোই ঠিক করতে পারব না। এই কথাটাই আমাকে উদ্বুদ্ধ করেছিল। আমি ভালো খেলে তাদের ভুল প্রমাণ করতে চেয়েছিলাম, তাই এ নিয়ে কঠোর পরিশ্রম করেছি। আগে আমি শুধু একটা রান নিতাম  কিন্তু এখন আমার মানসিকতা বদলে গিয়েছে। আমার জোনে শর্ট বল দেখলে আমি সেটাকে ছক্কা মারবই।  ব্যাটিং অনুশীলনের সময়, আমি এখন প্রায় ৫০ ওভার খেলার এবং ৩০০-র বেশি বল মোকাবেলা করার চেষ্টা করি। এতে আমি বুঝতে পারি কোনটা আমার জন্য কার্যকর। আমি কোনো নির্দিষ্ট ছক অনুসরণ করি না। আমি ক্রিজে নিজেকে আরও বেশি সময় দিই।” 

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে