শনির দশা কাটাতে দিল্লি ক্যাপিটালসকে যজ্ঞ করার পরামর্শ

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলের (IPL 2026) চলতি মরশুমে অক্ষর প্যাটেলের দিল্লি ক্যাপিট্যালস (Delhi Capitals) যেন একটা দুঃস্বপ্নের মধ্যে দিয়ে যাচ্ছে । একের পর এক হারের ধাক্কায় বিপর্যস্ত দল। ২৬৪ করেও হার এবং ৭৫ রানে সকলে আউট হওয়ার পর দিল্লির ভাগ্য আর তাদের ‘অশুভ সময়’ নিয়ে শুরু হয়েছে চর্চা। জেঁকে বসেছে কুসংসারও। এমনকি শনির দশা কাটাতে দিল্লি ক্যাপিটালসকে যজ্ঞ করার পরামর্শও দেওয়া হচ্ছে। 

সম্প্রতি দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (DDCA) পরিচালক শ্যাম সুন্দর শর্মা আরসিবির তারকা ব্যাটসম্যান বিরাট কোহলিকে নিয়ে শুরু হওয়া সমালোচনা উড়িয়ে তাঁকে জোরালো সমর্থন করেছেন। সেই সঙ্গেই তিনি দিল্লি ক্যাপিটালসের ধারাবাহিক খারাপ ফর্মেরও সমালোচনা করেছেন। ম্যাচ শেষে এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে দিল্লির  উত্থান-পতনে ঘেরা পারফরম্যান্স নিয়ে মন্তব্য করেছেন তিনি। বলেছেন, দলটি ফর্মের পাশাপাশি ভাগ্যের সঙ্গেও লড়াই করছে। তাঁর কথায়, “দিল্লি যখন ২৬৫ রান করে, তখনও তারা হেরে যায়  আবার কখনও ১০০ রান করতেও ব্যর্থ হয়। তাদের ভাগ্য সুপ্রসন্ন নয়। একটি জয় নিশ্চিত করতে তাদের কিছু আচার-অনুষ্ঠান বা পুজোপাঠ করা দরকার।” শ্যাম সুন্দর শর্মার এই মন্তব্যের পেছনে রয়েছে দিল্লির শেষ দুটি ম্যাচ।  যেখানে দিল্লি ২৬৪ রান করেও ম্যাচ হারার মতো অবিশ্বাস্য ঘটনা দেখেছে, অন্যদিকে আবার সোমবার (২৭ এপ্রিল) ব্যাটিং বিপর্যয়ে একেবারে ভেঙে পড়েছে।

আরও পড়ুন: পাড়িক্কলের ধুন্ধুমার ব্যাটিংয়ে দিল্লি বধ বেঙ্গালুরুর 

 খেলাধুলার সঙ্গে কয়েক দশকের দীর্ঘ অভিজ্ঞতার কথা তুলে ধরে শ্যাম সুন্দর শর্মা বলেছেন, “আমার ৪০ বছরের অভিজ্ঞতায় ম্যাচের টিকিট নিয়ে এই ম্যাচের মতো এমন চাপ আমি আর কখনও দেখিনি।” পাশাপাশি বিরাটের খেলার সময় শেষ হয়ে গিয়েছে, এমন দাবি নাকচ করে দিয়েছেন।  উল্টে কোহলির ভূয়সী প্রশংসা করে তিনি বলেছেন, “যারা বলেন বিরাট ‘শেষ’ হয়ে গেছে, তাদের বলছি, সে আরও অন্তত পাঁচ বছর খেলবে। সে হল ‘বিন্দাস বাদশাহ, বেতাজ বাদশাহ’।” জানিয়ে রাখা ভালো, বিরাট একমাত্র খেলোয়াড় যিনি আইপিএলে  ৯০০০ রান পূর্ণ করেছেন। এই কৃতিত্ব অর্জন করেছেন সোমবার দিল্লির বিপক্ষে খেলে। 

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা