ঈশ্বরের হাতে যৌন কেচ্ছার ছিটে

‘ফাউন্ডেশন ফর পিস’ মারাদোনার বিরুদ্ধে অভিযোগ রুজু করেছে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ২২ গজের পর যৌনকেচ্ছা এবার ফুটবল দুনিয়ায়।

যৌন কেচ্ছার অভিযোগ উঠল দিয়েগো মারাদোনার বিরুদ্ধে। অভিযোগ তুলেছেন ৩৭ বছরের কিউবার এক তরুণি। একটি সর্বভারতীয় সংবাদসংস্থার খবর অনুযায়ী, বিশ্বখ্যাত এই ফুটবলারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন মেভিজ আলভেরাজ। তাঁর বয়ান অনুযায়ী, ঘটনাটি ঘটে যখন তাঁর বয়স ১৬ বছর। আর মারাদোনার বয়স ৪০ বছর।

সাংবাদিক সম্মেলনে  মারাদোনার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে মেভিজ বলেন, মারাদোনার সেই সময় চিকিৎসা চলছিল। বিশ্বখ্যাত এই ফুটবলারের প্রেমে পড়ে গিয়েছিলেন তিনি। মারাদোনাও তাঁর মন জয় করে ফেলেন। প্রথম দু মাস ব্যাপারটি ঠিক ছিল। পরেই সেই সম্পর্ক আচমকাই বদলে যায়।

মেভিজ আলভেরাজের বয়ান অনুযায়ী, মারাদোনা তাঁকে কোকেন সেবনের জন্য জোরজবরদস্তি করতেন। বাধ্য হয়ে তিনি কোকেনের প্রতি আসক্ত হয়ে পড়েন। ফলশ্রুতিতে মারাদোনার ওপর নির্ভরশীল হয়ে পড়েছিলেন। মারাদোনার উদ্দেশে তাঁর মন্তব্য, ‘আমি দিয়েগোকে যতটা ভালোবাসি, ততটাই ঘৃণা করি।’

সাংবাদিক সম্মেলনে দিয়েগোর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলেছেন মেভিজ। জানিয়েছেন, ২০০১ সালে বুয়েনোস এয়ার্সে তিনি মারাদোনার সফরসঙ্গী ছিলেন। একটি হোটেলে তাঁকে জোরজবরদস্তি আটকে রেখেছিলেন ফুটবলের জাদুকর। বাধ্য করেছিলেন স্তন অপারেশনের। পাশাপাশি ছিল শারীরিক নির্যাতন। একটি সর্বভারতীয় সংবাদসংস্থার খবর অনুযায়ী, ‘ফাউন্ডেশন ফর পিস’ ওই তরুণির বয়ানের ভিত্তিতে  মারাদোনার বিরুদ্ধে অভিযোগ রুজু করেছে।

যদিও এত কিছুর পরেও যে প্রশ্নটা আন্তর্জাতিকমহলকে ভাবিয়ে তুলেছে, তা হল যাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি তো অতীত। জীবিত থাকাকালীন কেন তরুণি মারাদোনার বিরুদ্ধে যৌন কেচ্ছার অভিযোগে সরব হলেন না?  

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির