দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তৃণমূলের ব্রিগেড সমাবেশের দিনই হবে ডার্বি, জানাল ক্রীড়া দফতর

নিজস্ব প্রতিনিধি : আগামী ১০ মার্চ তৃণমূলের ব্রিগেড সমাবেশ। আর সেই দিনই আইএসএলের ফিরতি পর্বের ডার্বি হওয়ার কথা। এই দুটি বড় কর্মসূচি কী একইদিনে করা সম্ভব? প্রথমে এই নিয়ে প্রশ্ন দেখা দিলেও পরে রাজ্যের ক্রীড়া দফতর সূত্রে খবর, সেদিন তৃণমূলের ব্রিগেড সমাবেশ থাকলেও ডার্বি ম্যাচ আয়োজনের ক্ষেত্রে কোনও সমস্যা হবে না।

জানা গিয়েছে, ব্রিগেড সমাবেশে নিরাপত্তার দায়িত্বে থাকবে কলকাতা পুলিশ। অন্যদিকে ডার্বি ম্যাচে নিরাপত্তার দায়িত্বে থাকবে বিধাননগর পুলিশ কমিশনারেট। দুটি পুলিশ কমিশনারেটের আলাদা আলাদা দায়িত্ব থাকায় ব্রিগেড সমাবেশ ও ম্যাচ দুটির ক্ষেত্রে কোনও সমস্যা হবে না বলে মনে করছে পুলিশ প্রশাসনের কর্তারা। পাশাপাশি তৃণমূলের ব্রিগেড সমাবেশের দিন আইএসএলের ম্যাচ বাতিল হয়ে গেলে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এই ধরনের বিরূপ প্রতিক্রিয়ার যাতে সৃষ্টি না হয়, সেজন্যও খেলা বন্ধের পথে হাঁটলেন না প্রশাসনের কর্তারা।

উল্লেখ্য, গত বছর ২৮ অক্টোবর লক্ষ্ণীপুজোর দিন ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু উৎসবের মধ্যে পুলিশ দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছিল রাজ্যের ক্রীড়া দফতর। পূর্ব নির্ধারিত সূচি বদল করে দেওয়া হয়েছিল। তবে এবারে অবশ্য আইএসএলের সূচি বদল করা হচ্ছে না।

Published by:

Share Link:

More Releted News:

কোহলির চওড়া ব্যাটে গুজরাতকে দূরমুশ করে জয়ী বেঙ্গালুরু

গেইলের রেকর্ড ভাঙলেন সুদর্শন, বেঙ্গালুরুকে ২০৬ রানের লক্ষ্য দিল গুজরাত

৯৫৭ উইকেট, ২৫,৯৭৩ রান ঝুলিতে, নিষিদ্ধ হয়েই সন্ন্যাস নিলেন এই ইংলিশ ক্রিকেটার

শনিবার রাজস্থানের বিরুদ্ধে খেলবেন কামিন্স? বড় ইঙ্গিত হায়দরাবাদের অধিনায়কের

আইপিএলে একটি ম্যাচও খেলবেন না ধোনি? আসল সত্যি জানিয়ে দিলেন CSK কোচ

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ