খেলার মাঠে ফের ফিরছেন ধাওয়ান, অবসরের পর বড় ঘোষণা ভারতীয় ক্রিকেটারের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অবসর নেওয়ার পরেও ক্রিকেট খেলবেন শিখর ধাওয়ান। সোমবার তিনি জানান, ‘ক্রিকেট আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ।  তাই আমি সিদ্ধান্ত নিয়েছি  আইপিএল বা অন্য কোনও ঘরোয় প্রতিযোগিতা খেলব না।  তবে লেজেন্ডস লিগ ক্রিকেট খেলব। ‘ এখান থেকেই স্পষ্ট যে আবারও খেলার ময়দানে দেখা যাবে শিখর ধাওয়ানকে।

শনিবার সমাজমাধ্যমে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করে ধাওয়ান জানিয়েছিলেন,’ জীবনের পাতা উলটানো গুরুত্বপূর্ণ। সেইজন্য আমি আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি।  আমি দেশের হয়ে লম্বা সময় ধরে খেলেছি। আমি খুশি যে দেশের হয়ে খেলতে পেরেছি। আমাকে ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ। জয় হিন্দ!’

উল্লেখ্য, আন্তর্জাতিক স্তরে ১৪ বছর ক্রিকেট খেলেছেন ধাওয়ান। তাঁর ঝুলিতে রয়েছে ২৪টা আন্তর্জাতিক সেঞ্চুরি।  তিনি তাঁর ক্যারিয়ারে  মোট খেলেছেন ২৬৯টা ম্যাচ। টেস্টে সাতটি শতরান আছে তাঁর। এক দিনের ক্রিকেটে ৬৭৯৩ রান করা ধাওয়ান করেছেন ১৭টি শতরান। রোহিত শর্মার সঙ্গে জুটি বেঁধে দেশকে বহু ম্যাচ জিতিয়েছেন শিখর । ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।   ভারতীয় ক্রিকেটে সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর ব্যাটিংয়ের জন্য বেশ জনপ্রিয় ছিলেন শিখর ধাওয়ান।

শুভেন্দুর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী রতন

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!