ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হেরে গেলেন প্রাক্তন ক্রিকেটার অংশুমান গায়কোয়াড়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মরণ রোগে আক্রান্ত হয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার অংসুমান গায়কোয়াড়। দীর্ঘ দিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। বুধবার মরণরোগের কাছে হার মেনে  প্রাণ হারান অংশুমান গায়কোয়াড়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

চিকিৎসার জন্য প্রথমে তিনি গিয়েছিলেন লন্ডনে। সেখানে  অংসুমানের দীর্ঘদিন চলে চিকিৎসা। মাসখানেক আগে দেশে ফিরে বরোদাতে তাঁর চিকিৎসা চলছিল। বুধবার রাতে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে চলে যান প্রাক্তন ক্রিকেটার। বলা বাহুল্য, ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে একসময়ের সতীর্থের পাশে দাঁড়িয়েছিলেন মহিন্দর অমরনাথ, সুনীল গাওস্কর, সন্দীপ পাটিল, দিলীপ বেঙ্গসরকার, মদন লাল, রবি শাস্ত্রী ও কীর্তি আজাদরা। গায়কোয়াড়ের চিকিত্‍সার জন্য় নিজের পেনশনের টাকা খরচ করার সিদ্ধান্ত নিয়েছিলেন কপিল দেবও। 

উল্লেখ্য, ভারতের হয়ে ১৯৭৪ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত গায়কোয়াড়  ৪০ টেস্ট ও ১৫ ওয়ানডে খেলেছেন। ১৯৯৭ থেকে ২০০০ সালের মধ্যে দুই দফা ভারতীয় দলের প্রধান কোচও ছিলেন। তাঁর অধীনে ভারত ২০০০ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে রানার্সআপ হয়। ২০১৮ সালে ভারতীয় ক্রিকেট বোর্ড গায়কোয়াড়কে সিকে নায়ডু জীবনকৃতি সম্মান দেয়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সৌরভ গাঙ্গুলি, নরেন্দ্র মোদি এবং অমিত শাহ।

স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাম মন্দির ট্রাস্ট থেকে সরে দাঁড়ালেন ভাইয়াজি যোশী

অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা মিলছে? কীভাবে দেখবেন পেমেন্ট স্ট্যাটাস? জেনে নিন ধাপে ধাপে

বড় সাফল্য বনগাঁ জিআরপি-র, বারাসতে গ্রেফতার ছিনতাই চক্রের ‘মাস্টারমাইন্ড’ কল্যাণ সর্দার

পড়ুয়াদের বিরুদ্ধে FIR দায়ের করা হবে না, নিটকাণ্ডে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

পাঁচ বছর আগেই ফুরিয়েছে ভিসায় মেয়াদ, অবৈধভাবে কলকাতায় বাস, গ্রেফতার থাইল্যান্ডের মহিলা

মুক্তির আগেই বিতর্কে ‘রামায়ণ’, নির্মাতাদের হুঁশিয়ারি রামলীলা মহাসঙ্ঘের

বেকসুর খালাস ব্রিজভূষণ, দিল্লি হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি বজরং পুনিয়ার

প্রবল বৃষ্টিতে বানভাসি কেরলম, মৃতের সংখ্যা বেড়ে ১৫, নিখোঁজ ৭

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

সুপ্রিম কোর্টেও মিলল না স্বস্তি, অভিষেকের বিদেশযাত্রার মামলা শুনবে কলকাতা হাইকোর্ট

গুরু পূর্ণিমায় কংগ্রেস নেতার পা ধুইয়ে দিলেন সমর্থকরা, বিতর্কের ঝড়