‘রো-কো’-কে নিয়ে এখনই সিদ্ধান্ত? দ্বিতীয় ওয়ানডের আগে গম্ভীর-আগারকরের নিয়ে জরুরি বৈঠক ডাকল বিসিসিআই

Share:

নিজস্ব প্রতিনিধি: রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম সিরিজে এগিয়ে গিয়েছে ভারত। রোহিত শর্মা ও বিরাট কোহলির ব্যাটিং-এ ভোর করে রানের পাহাড় গড়ে ভারত। রো-কো-র জুটি ধোনির ঘরের মাঠে রবিবার দেখিয়েছে নিজেদের দাপট। বুঝিয়ে দিয়েছে পুরানো চাল ভাতে বাড়ে। তাঁদের এই খেলা দেখার পরেই ‘রো-কো’ ২০২৭ বিশ্বকাপ খেলবেন কি না সেই প্রশ্নের উত্তর অনেকেই পেয়ে গিয়েছেন। এই আবহেই বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর, নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকার এবং আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তার সঙ্গে জরুরি ভিত্তিতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সমাধানের জন্য একটি বৈঠক ডেকেছে বলে সূত্রের খবর।

টিম ইন্ডিয়ার দুই তারকা বিরাট কোহলি এবং রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে আলোচনার মধ্যেই এই খবর সামনে এসেছে। এই দুই জুটি বিগত কয়েকটি ম্যাচে অসাধারণ পারফর্মেন্স করেছেন। ফিরেছেন তাঁদের নিজেদের চেনা ফর্মে। সূত্রের খবর, বৈঠকএ বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া, যুগ্ম সচিব প্রভাতেজ সিং ভাটিয়া, প্রধান কোচ গৌতম গম্ভীর এবং জাতীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান অজিত আগরকর উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। নবনিযুক্ত বিসিসিআই সভাপতি মিঠুন মানহাস উপস্থিত থাকবেন কিনা তা নিশ্চিত করা হয়নি। ম্যাচের দিনই এই বৈঠকের পরিকল্পনা করা হয়েছে, তাই কোহলি, রোহিত এবং অন্যান্য সিনিয়র খেলোয়াড়দের ডাকা পাওয়ার সম্ভাবনা খুবই কম। বিসিসিআইয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কথা উল্লখ করে বলা হয়েছে যে, দীর্ঘমেয়াদে উন্নয়নের পাশাপাশি সামগ্রিক দলের পারফরম্যান্সের কথা মাথায় রেখে দলে ‘নির্বাচনের ধারাবাহিকতা’ নিশ্চিত করার জন্য এই বৈঠকটি আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: গৃহবন্দি স্মৃতি, বিয়ে বিতর্কের মাঝে বিমানবন্দরে হাসিমুখে পলাশ, চর্চা তুঙ্গে

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাম্প্রতিক টেস্ট সিরিজে পরাজয়ের সময় ভারতীয় দলের মধ্যে যে ত্রুটিগুলি দেখা গেছে তা দূর করতে এই বৈঠকের বলেও সূত্রে খবর মিলেছে। তবে অনেকেই বলছেন এই বৈঠকেই কি ঠিক করা হতে পারে ২০২৭ সালের বিশ্বকাপে রোহিত শর্মা ও বিরাট কোহলি খেলবেন কিনা। বিসিসিআই-এর ওই কর্মকর্তা আরও বলেছেন, ” ঘরোয়া টেস্ট মরসুমে, মাঠে এবং মাঠের বাইরে বিভ্রান্তিকর কৌশলের উদাহরণ দেখা গেছে। বিশেষ করে পরবর্তী টেস্ট সিরিজ আট মাস দূরে থাকায় আমরা স্পষ্টতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা চাই, । আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ধরে রাখার জন্য ভারত ফেভারিট হবে এবং তার পরে ওডিআই বিশ্বকাপের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হবে, তাই আমরা চাই এই সমস্যাগুলি দ্রুত সমাধান হোক।”

কিডনির রোগ থাকলে বাড়তে পারে ‘লো ব্লাড সুগার’ এর ঝুঁকি, সতর্কবার্তা চিকিৎসকদের

সকালের খাবারে প্রোটিন নাকি ফাইবার কোনটি বেশি জরুরি? কী বলছেন বিশেষজ্ঞরা?

ভাঙা সম্পর্কও জোড়া লাগতে পারে, যদি থাকে এই ৩ টি শর্ত

আজকের রাশিফল: কারা পাবেন সুখবর? কাদের সাবধানে থাকতে হবে?

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী