গৃহবন্দি স্মৃতি, বিয়ে বিতর্কের মাঝে বিমানবন্দরে হাসিমুখে পলাশ, চর্চা তুঙ্গে

স্মৃতি মান্ধানার সঙ্গে বিয়ে বিতর্কের পর প্রথমবার প্রকাশ্যে এলেন পলাশ মুচ্ছল।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্মৃতি মান্ধানার সঙ্গে বিয়ে বিতর্কের পর প্রথমবার প্রকাশ্যে এলেন পলাশ মুচ্ছল। গত ২৩ নভেম্বর ভারতের জাতীয় মহিলা ক্রিকেট দলের সহ-অধিনায়কের সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা ছিল গায়িকা পালক মুচ্ছলের ভাইয়ের। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন স্মৃতি। কিন্তু তাঁর স্বপ্নের বিয়ে নিমেষেই ওলটপালট হয়ে যায়। কারণ বিয়ের দিন আচমকাই হৃদরোগে আক্রান্ত হন কনের বাবা। সেই কারণে বিয়ে অনির্দিষ্টকালের জন্যে স্থগিত করেন স্মৃতি। সেই ঘটনার এক সপ্তাহ কেটে গিয়েছে। এখনও জানা যায় নি তাঁদের বিয়েটা হবে কিনা!

এদিকে তাঁদের বিয়ে ভাঙার পরেই পলাশের বিরুদ্ধে উঠেছে একাধিক অভিযোগ। পাশাপাশি কয়েকটি স্ক্রিনশট ছড়িয়ে পড়ে্ছিল। যেগুলো পোস্ট করে কোরিওচগ্রাফার মেরি ডি’কোস্টা দাবি করেন যে, পলাশ তাঁর সঙ্গে ফ্লার্ট করছেন এবং বিলাসবহুল হোটেলে তাঁর সঙ্গে সময় কাটাতে চাইছেন। এরপর আরও একাধিক স্ক্রিনশট ভাইরাল হয়। যাতে স্পষ্ট পলাশ স্মৃতিকে প্রতারণা করেছেন। যদিও এ বিষয়ে তাদের কারো পক্ষ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

বিয়ে ভাঙার পর পলাশও অ্যাসিডিটির কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন। এবং কয়েকদিন পর হাসপাতাল থেকে তিনি ছাড়া পান। এর মধ্যেই এবার পলাশকে তাঁর পরিবারের সঙ্গে তাকে প্রকাশ্যে দেখা গেল। তাঁকে সম্পূর্ণ কালো পোশাক পরে মুম্বইয়ের বিমানবন্দর টার্মিনালে দেখা গিয়েছে। পাপারাজ্জিরা তাঁকে বিয়ে নিয়ে জিজ্ঞাসা করলে তিনি কিছু বলতে রাজি হননি। এদিকে বিবাহ স্থগিত হওয়ার পর, স্মৃতি আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পলাশের সঙ্গে তাঁর বাগদান এবং বিবাহ-পূর্ব অনুষ্ঠানের সমস্ত ছবি এবং ভিডিও সরিয়ে ফেলেছেন। তবে, গায়কের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স্মৃতির সব পোস্ট রয়েছে।

প্রতারণার অভিযোগের মধ্যে, এর আগে তাঁর তুতো বোন বলেছিলেন, “পলাশ আজ একটি সংকটজনক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, আপনাদের সকলের সত্য না জেনে পলাশকে ভুল বলে বিচার করা উচিত নয়।” এর আগে, গুজব ছড়িয়ে পড়েছিল যে পলাশ একজন নৃত্যশিল্পীকে প্রতারণা করেছেন, যার নাম নন্দিকা দ্বিবেদী এবং গুলনাজ। তবে উভয় কোরিওগ্রাফার প্রকাশ্যে এই অভিযোগ অস্বীকার করেন। তবে এখনও পর্যন্ত, স্মৃতি বা পলাশ কেউই প্রতারণার অভিযোগের বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি।  তবে স্মৃতি এখনও গৃহবন্দি। কিন্তু পলাশ প্রকাশ্যে এলেন।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ