তামিলনাড়ুর কাছেও হার, বিজয় হাজারে থেকে বিদায় নিশ্চিত বাংলার

চলতি বিজয় হাজারে ট্রফিতে ফের হারের মুখ দেখল বাংলা ক্রিকেট দল।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বিজয় হাজারে ট্রফিতে ফের হারের মুখ দেখল বাংলা ক্রিকেট দল। এবার তামিলনাড়ুর কাছে ১৪৬ রানে পরাজিত হতে হল বঙ্গ ব্রিগেডকে। গত ম্যাচে পুদুচ্চেরির কাছে হারতে হয়েছিল সুদীপ, শ্রীবৎসদের। ফলে টুর্নামেন্ট থেকে তাদের বিদায়টা কার্যত নিশ্চিত হয়ে গেল বললেই চলে। সেই সঙ্গে ক্রিকেটারদের ভূমিকা নিয়েও উঠতে শুরু করে দিল প্রশ্ন। 

আর কবে দায়িত্ব নিতে শিখবেন বাংলা দলের ক্রিকেটাররা। বছরের পর বছর কোনও সাফল্য নেই। তাও কি শিক্ষা হচ্ছে না তাদের? নাকি ভালো পারফরম্যান্স করার ইচ্ছেটাই হারিয়ে ফেলেছেন তারা? এই প্রশ্নগুলোই এখন ঘুরপাক খাচ্ছে সর্বত্র। জানা গিয়েছে, ক্রিকেটার ও কোচের সঙ্গে ব্যর্থতা নিয়ে আলোচনায় বসতে চান সিএবি-র কর্তারা। 

বাংলা বনাম তামিলনাড়ু ম্যাচ মানেই দীনেশ কার্তিকের দাপট। ফের একবার সেই চিত্রটাই ফুটে উঠল। সেঞ্চুরি না পেলেও ৮৭ রানের অনবদ্য একটি ইনিংস খেলে দলকে মজবুত জায়গায় পৌঁছে দেন কলকাতা নাইট রাইডার্সের এই প্রাক্তন অধিনায়ক। আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ২৯৫ রান তোলে তামিলনাড়ু। জবাবে ১৪৯ রানেই শেষ হয়ে যায় বাংলার ইনিংস। 

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের