শেষ পর্যন্ত লড়ে শ্রেয়সের পঞ্জাবকে তিন উইকেটে হারাল অক্ষরের দিল্লি

Share:

নিজস্ব প্রতিনিধি, ধর্মশালা: পঞ্জাব কিংসকে হারিয়ে প্লে অফে যাওয়ার আশা জিইয়ে রাখল দিল্লি ক্য়াপিটলস। অক্ষর পটেলরা তিন উইকেটে হারাল শ্রেয়স আইয়ারদের। ধর্মশালায় আজ, সোমবার টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক অক্ষর পটেল। দলের হয়ে গোড়াপত্তন করতে নেমেই মারমুখী মেজাজে ব্যাট করতে শুরু করেন পঞ্জাবের দুই ওপেনার প্রিয়াংশ আর্য ও প্রভসিমরান সিংহ। মাত্র ১৬ বলেই দলকে ৫০ রানের গণ্ডি পার করিয়ে দেন দুজনে। আগ্রাসী মেজাজে খেলে মাত্র ২৪ বলেই নিজের ব্যক্তিগত অর্ধশতরান তুলে নেন প্রিয়াংশ। পাওয়ার প্লে শেষে পঞ্জাবের রান দাঁড়ায় কোনও উইকেট না হারিয়ে ৭২। সপ্তম ওভারে বল করতে এসে প্রভসিমরানকে (১৫ বলে ১৮) সাজঘরে ফিরিয়ে দিল্লি শিবিরে খানিকটা স্বস্তি এনে দেন মুকেশ চৌধুরী। এর পর দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালান প্রিয়াংশ ও অধিনায়ক শ্রেয়স। নবম ওভারে প্রিয়াংশের (৩৩ বলে ৫৬) তাণ্ডব রুখে দেন মাধব তিওয়ারি।

আরও পডুন: ‘আমদানি করা পণ্যের ব্যবহার কমান, অনলাইন ক্লাস ফিরুক স্কুল-কলেজে,’ দেশবাসীকে বার্তা মোদির

তবে তাতে খুব একটা অসুবিধায় পড়তে হয়নি পঞ্জাবকে। তৃতীয় উইকেটে জুটি বেঁধে শ্রেয়স ও কুপার কনোলি বিধ্বংসী মেজাজে খেলে দিল্লির বোলিং ছিন্নভিন্ন করেন। ১৮তম ওভারে কনোলিকে (২৭ বলে ৩৮) ফিরিয়ে ৮৩ রানের জুটি ভাঙেন মাধব তিওয়ারি। এর পরেই খানিকটা তাসের ঘরের মতো ভেঙে পড়ে পঞ্জাবের মিডল অর্ডারের ব্যাটিং লাইন আপ। ১৯তম ওভারে বল করতে এসে পঞ্জাবকে জোড়া ধাক্কা দেন মিচেল স্টার্ক। পর পর দুই বলে ফিরিয়ে দেন মার্কাস স্টোইনিস (১) ও শশাঙ্ক সিংহকে (০)। সাত নম্বরে নামা সূর্যাংশ শেড়গে কার্যত তাণ্ডব শুরু করেন। ছক্কা হাঁকিয়ে নিজের ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন শ্রেয়স। শেষ পর্যন্ত পাঁচ উইকেট হারিয়ে ২১০ রান তুলতে সক্ষম হয় পঞ্জাব। অধিনায়ক শ্রেয়স ৩৬ বলে ৫৯ ও সূর্যাংশ ৮ বলে ২১ রানে অপরাজিত থাকেন। দিল্লির হয়ে মাধব তিওয়ারি চার ওভারে ৪০ রান দিয়ে দুই উইকেট ঝুলিতে পুরেছেন। অধিনায়ক শ্রেয়স আইয়ার ও প্রিয়াংশ আর্যের ঝোড়ো ইনিংসের দৌলতে দিল্লির বিরুদ্ধে লড়াকু ইনিংস গড়লেও ম্যাচ পঞ্জাবের হাত থেকে ছিনিয়ে নিয়ে যায় দিল্লি।

২১০ রান তাড়া করতে নেমে শুরুতেই জোড়া ধাক্কা খায় দিল্লি। প্রথমে পাঁচ রান করে আউট হন অভিষেক পোড়েল, পরে মাত্র ৯ রান করে উইকেট খুইয়ে বসেন লোকেশ রাহুল। মিডল অর্ডারে শাহিল পারেখ, স্টাবস কারোর ব্যাট থেকেই আসেনি বড় রানের ইনিংস। শেষে দলের হয়ে হাল ধরেন দিল্লির অধিয়ানক অক্ষর পটেল ও ডিভাড মিলার। দুজনেই হাঁকান হাফসেঞ্চুরি। যার ফলে জয়ের দোরগোড়ায় পৌঁছে যায় দিল্লি ক্য়াপিটলস। শেষে আশুতোষ শর্মার ১০ বলে ২৪ রান জয় এনে দেয় দিল্লিকে। পঞ্জাবের ব্যাটাররা ভালো খেললেও এদিন ব্যর্থ হয় তাঁদের বোলিং। অর্শদীপ সিংহ ও যশ ঠাকুর দুটি করে উইকেট শুরুতেই তুলে নিলেও শেষে বোলিং ব্যর্থতায় ডুবতে হল শ্রেয়সদের দলকে।

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’