‘আমদানি করা পণ্যের ব্যবহার কমান, অনলাইন ক্লাস ফিরুক স্কুল-কলেজে,’ দেশবাসীকে বার্তা মোদির

Share:

নিজস্ব প্রতিনিধি, সুরাত: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর আকার ধারণ করছে। আমেরিকা কিংবা ইরান, কেউই নতুন করে হামলা না চালালেও পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে বলে মনে করছে বিশেষজ্ঞমহল। একটা চাপা উত্তেজনা কাজ করছে মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে। আর সেই আঁচই বোধ হয় পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কারণ গতকাল, রবিবার থেকেই দেশবাসীকে সতর্ক হতে নির্দেশ দিচ্ছেন তিনি। গতকাল, রবিবার হায়দরাবাদে একটি জনসভা থেকে মোদি বলেছিলেন, ‘আমাদের বাড়ি থেকে কাজ (ওয়ার্ক ফ্রম হোম), অনলাইন কনফারেন্স এবং ভার্চুয়াল বৈঠককে আবার অগ্রাধিকার দিতে হবে। অন্তত এক বছরের জন্য আমাদের বিদেশে যাওয়ার ভাবনাকে সরিয়ে রাখতে হবে। আগামী একবছর সোনাও কিনবেন না।’ আর আজ, সোমবার গুজরাতের বরোদা থেকে মোদি দেশবাসীর কাছে আর্জি জানিয়েছেন বিদেশি পণ্যের ব্যবহার কমাতে হবে। যাতে করে বিদেশি পণ্যের আমদানি কম করতে হয় কেন্দ্রীয় সরকারকে। এই বিষয়ে মোদির মন্ত্র, ‘ভোকাল ফর লোকাল।’

আরও পডুন: সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে শুভেন্দুর মাস্টারস্ট্রোকে ঘুম উড়েছে তারেক রহমানের

এদিন বরোদায় মোদি বলেছেন, ‘আপাতত সোনার প্রতি লোভ ত্যাগ করুন এবং যতটা সম্ভব পেট্রল-ডিজেলের ব্যবহার কমান। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে আমদানিকৃত পণ্যের ওপর নির্ভরতা কমানো ছাড়া দ্বিতীয় কোনও পথ নেই। বিদেশি পণ্যের ব্যবহার কমিয়ে স্থানীয়ের উপর জোর দিন। বিলাসবহুল বিদেশ ভ্রমণের বদলে দেশের বৈচিত্র্যময় পর্যটন কেন্দ্রগুলিতে সময় কাটান। এতে একদিকে যেমন ডলারের সাশ্রয় হবে, অন্যদিকে দেশের স্থানীয় অর্থনীতিও মজবুত হবে। উন্নতি হবে দেশের পর্যটন ব্যবস্থায়। স্কুল-কলেজগুলিতে অনলাইন ক্লাস বেশি করে যাতে করা যায় সেটা দেখুন। সশরীরে স্কুল-কলেজে এসে ক্লাস করা কমিয়ে দিন। অনলাইনে ক্লাস করার বিষয়টি ফিরুক।’

মোদির বারবার এই আর্জি নিয়ে চর্চা শুরু হয়েছে সবমহলেই। তবে কী ফের একবার লকডাউনের পথে হাঁটবে দেশ? এই প্রশ্নের কোনও সদুত্তর পাওয়া যায়নি। তবে পুরোপুরি লকডাউন না হলেও, জ্বালানি ব্যবহারে আগামীতে রাশ টানতে চলেছে কেন্দ্রীয় সরকার।

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

পুজোর ভিড় সামলাতে বড় ঘোষণা পূর্ব রেলের, হাওড়া থেকে চার রুটে স্পেশাল ট্রেন

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বাজারে হাজির 10,000mAh ব্যাটারির Redmi Note 17 pro, শুরুতেই ৫,০০০ টাকা ছাড়

অনলাইনে সস্তায় ওষুধ কিনছেন? পরিজনদের স্বাস্থ্যের ক্ষেত্রে বড় ঝুঁকি নিচ্ছেন না তো?

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

‘হাসিনাদের ফেরত না পাঠানো পর্যন্ত দিল্লির সঙ্গে সুসম্পর্ক নয়’, স্পষ্ট বার্তা তারেকের উপদেষ্টার

ছেলের কাছে পড়াশোনা করে দশম শ্রেণির পরীক্ষায় সবাইকে চমকে দিলেন মূক-বধির মা

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা

বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা