চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

যৌন হেনস্থা মামলায় ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ আদালতের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বড়সড় ধাক্কা খেলেন ভারতীয় কুস্তি সঙ্ঘের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহ। বিজেপির বাহুবলী সাংসদের বিরুদ্ধে শুক্রবার মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থা মামলায় চার্জ গঠনের নির্দেশ দিয়েছে দিল্লির নিম্ন আদালত। রাউস অ্যাভিনিউ আদালতের বিচারক ওই আদেশ দিয়েছেন। ব্রিজভূষণের পাশাপাশি তার সচিব বিনোদ তোমরের বিরুদ্ধেও চার্জ গঠনের নির্দেশ দিয়েছেন বিচারক। ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩৫৪, ৩৫৪ডি ও ৫০৬ ধারায় বিচার প্রক্রিয়া চলবে বলে জানানো হয়েছে। আগামী ২১ মে থেকে শুরু হবে বিচার প্রক্রিয়া।

উত্তরপ্রদেশের কাইজারগঞ্জের বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থা এবং হুমকি দেওয়ার অভিযোগ তুলে আন্দোলনে নেমেছিলেন সাক্ষী মালিক, বজরং পুনিয়া ও বিনেশ ফোগত। অভিযুক্ত বাহুবলী সাংসদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিতে দিল্লির যন্তরমন্তরে ধর্না-অবস্থানেও বসেছিলেন দেশকে বিদেশের মাটি থেকে পদক এনে দেওয়া তারকা কুস্তিগিররা। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছিলেন ব্রিজভূষণ। মামলা গড়ায় শীর্ষ আদালতে। গত বছরের ১৫ জুন দিল্লি পুলিশের তরফে বিজেপির বাহুবলী সাংসদের বিরুদ্ধে রাউস অ্যাভিনিউ আদালতে চার্জশিট জমা দেওয়া হয়।

দীর্ঘ শুনানির পরে এদিন বিচারক জানান, ভারতীয় কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতির বিরুদ্ধে মহিলা কুস্তিগিরদের সম্মানহানির পর্যাপ্ত তথ্য-প্রমাণ মিলেছে। সেই তথ্য-প্রমাণের ভিত্তিতেই অভিযোগ গঠন করা হচ্ছে। উল্লেখ্য, মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার অভিযোগ ওঠায় চলতি লোকসভা ভোটে ব্রিজভূষণ শরণ সিংহকে ফের কাইজারগঞ্জ আসনে প্রার্থী করেনি বিজেপি শীর্ষ নেতৃত্ব। পরিবর্তে তাঁর ছোট ছেলে করণ ভূষণ সিংহকে প্রার্থী করা হয়েছে। ভোটের মুখে আদালত চার্জ গঠন করায় বিজেপি নেতৃত্ব বিড়ম্বনায় পড়ল।

Published by:

Share Link:

More Releted News:

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

KKR-এর কাছে হেরে টুপিতে মুখ লুকিয়ে ফুঁপিয়ে কাঁদল বৈভব, সান্ত্বনা দিতে এগিয়ে এলেন যিনি…

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

‘HR-কে জড়িয়ে ধরে চুমু’! প্রকাশ্যে নাসিকের মতো ঘটনা, গ্রেফতার NGO-র চেয়ারম্যান

বদ্রীনাথের দৈব মানবকে ৪০ কেজি চাল ও মাংস নিবেদন, জানেন কি এই প্রাচীন প্রথা?

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ