বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের সঙ্গে যেতে পারেন ফর্মে থাকা ম্যাকগার্ক

Share:

নিজস্ব প্রতিনিধি : টি ২০ বিশ্বকাপে অংশ দিতে অস্ট্রেলিয়া টিমের সঙ্গে যেতে পারেন জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। এবারের আইপিএলে দুর্ধর্ষ পারফমেন্সের জন্যই অস্ট্রেলিয়া ক্রিকেট দলে জায়গা করে নেবেন ম্যাকগার্ক। শুধু ম্যাকগার্কই নন, ম্যাথু শর্টকেও রিজার্ভ প্লেয়ার হিসাবে অস্ট্রেলিয়া দলে রাখা হবে।

এবারের আইপিএলে দিল্লি ক্যাপাটালসের হয়ে দুর্ধর্ষ পারফরমেন্স করতে দেখা গিয়েছে ম্যাকগার্ককে। ২২ বছর বয়সি ম্যাকগার্ক ৯টি ম্যাচ খেলে ৩৩০ রান করেছেন। ম্যাকগার্কের স্ট্রাইক রেট ২৩৪.০৪। এখনও পর্যন্ত টি ২০ আন্তর্জাতিক ম্যাচে খেলতে দেখা যায়নি ম্যাকগার্ককে। এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার প্রথম তিন ব্যাটসম্যান হিসাবে জায়গা করে নিয়েছেন ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড ও অধিনায়ক মিচেল মার্শকে। এই তিন জনের পাশাপাশি ম্যাকগার্ককেও জায়গা দেওয়া হয়েছে। একইসঙ্গে ম্যাথু শর্টও অস্ট্রেলিয়া দলে জায়গা করে নিতে চলেছেন। অলরাউন্ডার হিসাবে পরিচিত শর্ট অস্ট্রেলিয়ার হয়ে ৯টি ম্যাচ খেলেছেন। পাশাপাশি বিগ ব্যাশ লিগ খেলারও অভিজ্ঞতা রয়েছে শর্টের।

এর আগে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের তরফে জর্জ বেলী জানিয়েছিলেন, অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সঙ্গে রিজার্ভ প্লেয়ার হিসাবে একজনকে নিয়ে যাওয়া হবে। সেইসময় ম্যাথু শর্টকে নিয়ে যাওয়ার কথা ভাবা হয়েছিল। পরে ফ্রেজার ম্যাকগার্ককেও নিয়ে যাওয়ার কথা ভাবা হয়। উল্লেখ্য, আসন্ন টি ২০ বিশ্বকাপে আগামী ৫ জুন ওমানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

দু’দুবার হৃদরোগে আক্রান্ত চিনের প্রেসিডেন্ট শি, ক্ষমতা হারানোর ভয়ে ঘোষণা করছেন না উত্তরসূরির নাম

মেসির পর আন্তর্জাতিক ফুটবল থেকে সন্ন্যাস বিশ্বকাপজয়ী স্পেনের ৩১ বছরের ডিফেন্ডারের