ঘরের মাঠে মুম্বইয়ের বিরুদ্ধে হারের বদলা নিতে নামছে দিল্লি

Share:

নিজস্ব প্রতিনিধি : শনিবার ফের মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে দিল্লি ক্যাপিটালস। চলতি মরশুমে গত ম্যাচে মুম্বইয়ের কাছে হেরে গিয়েছিল দিল্লি। এদিন ঋষভ পন্থরা কি পারবে গত ম্যাচে হারের বদলা নিতে, এখন সেটাই দেখার।

জানা যাচ্ছে, এদিনের ম্যাচেও আঙুলে চোট থাকার কারণে নাও খেলতে পারেন ডেভিড ওয়ার্নার। সেইসঙ্গে ইশান্ত শর্মারও না খেলার সম্ভাবনা বেশি। তবে সম্প্রতি মিচেল মার্শের জায়গায় আসা গুলবদিন নায়েব দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশে জায়গা করে নেবেন। গত ম্যাচে পৃথ্বী শ-এর জায়গায় ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে দলে এসেছিলেন রাসিখ সালাম। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে রসিখের বোলিং সকলের নজর কেড়েছিল। প্রথম ম্যাচেই ৩ উইকেট নিয়েছিলেন তিনি। এদিনের ম্যাচে রসিখের পারফরমেন্স কেমন থাকে, সেদিকেই নজর থাকবে ক্রিকেটমহলের। পাশাপাশি গুজরাতের ম্যাচে এনরিক নরকিয়াকে ভালো ফর্মে দেখা যায়নি। এদিন নরকিয়ার পরিবর্তে জায়ে রিচার্ডসনকে দিল্লি ক্যাপিটালসের প্রথম একাদশে নেওয়া হবে।

অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্সে এদিন সূর্যকুমার যাদবকে খেলানো হবে। তবে তাঁকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলানো হবে। দিল্লির বিরুদ্ধে গত ম্যাচে দুর্ধর্ষ পারফরমেন্স করতে দেখা গিয়েছিল রোমারিও শেপার্ডকে। রোমারিও মাত্র ১০ বলে ৩৯ রান করেছিলেন। রোমারিওর সেই দুর্ধর্ষ পারফরমেন্সের জেরে মুম্বই ইন্ডিয়ান্স ২৩৪ রান করেছিল। এদিনের ম্যাচেও রোমারিওকে ব্যবহার করা হতে পারে বলে ওয়াকিবহাল মহলের মত। মনে করা হচ্ছে, এদিন জয়ের ছন্দে ফেরা মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশে খুব একটা পরিবর্তন আনা হবে না। উল্লেখ্য, এখন পর্যন্ত ৯টি ম্যাচে ৪টি জিতে দিল্লি ক্যাপিটালসের সংগ্রহ ৮ পয়েন্ট। অন্যদিকে ৮টি ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকায় দিল্লির পিছনে রয়েছে মুম্বই।

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের