চেন্নাইয়িনের বিরুদ্ধে জয়ের সরণিতে ফিরতে মরিয়া এটিকে মোহনবাগান

টানা দু’টি জয় দিয়েই এবারের আইএসএল শুরু করেছিল এটিকে মোহনবাগান।

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা দু’টি জয় দিয়েই এবারের আইএসএল শুরু করেছিল এটিকে মোহনবাগান। তার মধ্যে ছিল চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়ে ডার্বি জয়ও। কিন্তু তারপরই মুম্বই এবং জামশেদপুরের কাছে হারের মুখ দেখতে হয়েছে সবুজ-মেরুনকে। যার ফলে খানিকটা পিছিয়ে পড়েছে সবুজ-মেরুন শিবির। সেই সঙ্গে টানা দু’টি পরাজয়ের জন্য কিছুটা কোণঠাসাও হয়ে গিয়েছেন, রয় কৃষ্ণ, বৌমাস, লেনিরা।

তবে সেই হতাশা কাটিয়ে সামনে তাকাতে বদ্ধপরিকর হাবাস ব্রিগেড। এবার তাদের প্রতিপক্ষ হল চেন্নাইয়িন এফসি। যারা গত ম্যাচে লাল-হলুদের বিপক্ষে ড্র করেছিল। আর পয়েন্ট টেবিলেও সবুজ-মেরুনের থেকে এগিয়ে রয়েছে দক্ষিণের এই দলটি। এখনও পর্যন্ত ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে পঞ্চমস্থানে রয়েছে চেন্নাই। আর একম্যাচ বেশি খেলে ৬ পয়েন্ট নিয়ে ছয়নম্বরে রয়েছে এটিকে মোহনবাগান।

তবে এই সমস্ত বিষয় নিয়ে ভাবতে নারাজ দলের কোচ হাবাস। তাঁর একমাত্র লক্ষ্য হল এই ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট তোলা এবং দলকে জয়ের সরণিতে ফেরানো। ফুটবলারদেরও এই মন্ত্রই দিয়েছেন অভিজ্ঞ স্প্যানিশ কোচ।

ম্যাচে আগে ম্যাচে সাংবাদিক সম্মেলনে এসে হাবাস বলেন, ‘চেন্নাই বেশ লড়াকু দল। ওদের দলে ভালো বিদেশিও আছে। ওদের ডিফেন্সও বেশ শক্ত। এখনও পর্যন্ত খুব বেশি গোল হজম করেনি। তাই আমাদের জন্য ম্যাচটা খুব একটা সহজ হবে না। আমাদের বাড়তি সতর্ক থাকতে হবে’।

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের