দলকে ডুবিয়ে ইস্তফা দিয়াজের, নতুন কোচের খোঁজে লাল-হলুদ শিবির

ক্লাবকে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: হারতে হারতে ক্লান্ত ইস্টবেঙ্গল কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন মানোলা দিয়াজ। তিনি তাঁর ক্লাবকে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন।স্প্যানিস কোচ জানিয়ে দিয়েছেন, তিনি ক্লাবের সঙ্গে সম্পর্ক চুকিয়ে বাড়ি ফিরতে চান।  নতুন কোচের সন্ধান শুরু করেছে লাল হলুদ শিবির। 

জানা গিয়েছে, ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে মার্চের বেতনও নেননি দিয়াজ।স্বাভাবিকভাবেই মাঠ-ময়দানে তাঁকে নিয়ে গুঞ্জনও তৈরি হয়। তাহলে কী কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাইছেন দিয়াজ? মঙ্গলবার দুপুরে সেই খবরে সিলমোহর পড়ল। আইএসএলের আট ম্যাচে লাল-হলুদ শিবির একটিও জয় না পাওয়ায় তারা আপাতত লাস্ট বয়।

লাল-হলুদ শিবির প্রথমে সিদ্ধান্ত নিয়েছিল, হায়দরাবাদের কাছে হারলে কোচের দায়িত্ব থেকে দিয়াজকে সরিয়ে দেওয়া হবে। যদিও ম্যাচ ড্রয়ের পর ক্লাব কর্তৃপক্ষ দিয়াজের ব্যাপারে কোনও সিদ্ধান্ত না নেওয়ায় শুরু হয় গুঞ্জন। ক্লাবসূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, টিম ম্যানেজমেন্টের মনে হয়েছে, ওই ম্যাচের পর দিয়াজকে কোচের দায়িত্ব থেকে সরিয়ে দিলে ব্যাপারটা বাড়াবাড়ির পর্যায়ে চলে যেতে পারে। মেয়াদ শেষের আগে কোচকে বরখাস্ত করার মানে পুরো টাকা তাকে দিতে হবে। এই নিয়ে যখন চর্চা তুঙ্গে তখন শোনা যায় দিয়াজ নিজেই কোচের দায়িত্ব থেকে সরে যেতে চান। সেই শোনা খবর মঙ্গলবার বাস্তব রূপ পেল। যদিও ক্লাবের তরফ থেকে এই খবর লেখা পর্যন্ত সরকারি বিবৃতি দেওয়া হয়নি।

কে হবেন নতুন কোচ, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। শোনা যাচ্ছে কোচের দায়িত্ব তুলে দেওয়া হবে মারিও রিভেইরাকে। যদিও তাকে নিয়ে একটা সমস্যাও রয়েছে। রিভেইরাকে নিয়ে আসা মানে তার ১৪দিনের নিভৃতবাস বাধ্য়তামূলক। সে ক্ষেত্রে বাগানের দেখানো পথেই হাঁটতে পারে লাল-হলুদ শিবির। 

 

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির