চোট পাওয়ায় প্যারিস অলিম্পিকে অনিশ্চিত জকোভিচ

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামী মাসে শুরু হতে চলেছে প্যারিস অলিম্পিক। তবে চোট পাওয়ায় অলিম্পিকে খেলা অনিশ্চিত হয়ে গেল টেনিস তারকা নোভাক জকোভিচের। সম্প্রতি তাঁর হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে। তবে কবে খেলার মাঠে ফিরতে পারবেন টেনিস তারকা, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

জানা যাচ্ছে, হাঁটুর চোট নিয়েই ফরাসি ওপেন খেলা শুরু করেছিলেন নোভাক জকোভিচ। গত সোমবার আর্জেন্টিনার ফ্র্যান্সিসকো সেরুনদোলার বিরুদ্ধে চার ঘণ্টা ৩৯ মিনিট লড়াই করে ম্যাচ জেতেন তিনি। কিন্তু এরপরই চোটের সমস্যা গুরুতর হয়ে যায়। এমআরআই স্ক্যান করে দেখা যায়, জকোভিচের ডান পায়ের মেডিয়াল মেনিসকাসে চোট ধরা পড়ে। শেষ পর্যন্ত বাধ্য হয়েই কোয়ার্টার ফাইনালে নামার আগে নিজের নাম তুলে নেন জকোভিচ।

গত বৃহস্পতিবার জকোভিচের হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসকরা এখন তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। টেনিস তারকার সুস্থ হতে তিন সপ্তাহ সময় লাগবে। আগামী পয়লা জুলাই থেকে শুরু হবে উইম্বলডন চ্যাম্পিয়ানশিপ। আগামী ২৭ জুলাই থেকে শুরু হবে প্যারিস অলিম্পিক। ফলে অলিম্পিকে জকোভিচের না খেলার সম্ভাবনা খুব বেশি। ইতিমধ্যে নিজের অস্ত্রোপচারের কথা জানিয়ে জকোভিচ জানান, খেলার প্রতি আমার অগাধ ভালোবাসা রয়েছে। সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা আমাকে সবসময় এগিয়ে রাখে। তাই যত তাড়াতাড়ি সম্ভব কোর্টে ফিরতে চাই।

 

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’