ডার্বির টিকিট না পেয়ে পথ অবরোধ ফুটবল-প্রেমীদের, বিক্ষোভে লাঠিচার্জ পুলিশের

ডুরান্ড কাপে কলকাতা ডার্বির টিকিট পাওয়া নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হল ইমামি ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগান ফুটবল ক্লাবের সামনে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ডুরান্ড কাপে কলকাতা ডার্বির টিকিট পাওয়া নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হল ইমামি ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগান ফুটবল ক্লাবের সামনে। শুক্রবার টিকিট না পেয়ে সমর্থকরা পথ অবরধ করে বিক্ষোভ দেখায়। অবশেষে বিক্ষোভ সরাতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। ঘটনাকে কেন্দ্র করে দুই ক্লাবের সমর্থকদের মধ্যে সাময়িকভাবে তীব্র উত্তেজনা তৈরি হয়।

ডুরান্ড কাপে আগামী রবিবার কলকাতার দুই বড় ফুটবল ক্লাব মুখোমুখি হচ্ছে পরস্পরের। ইমামি ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগান ফুটবল ক্লাবের সমর্থকরা মাঠে গিয়ে এই লড়াই চাক্ষুস করতে চান। আর সেই কারণে একটা টিকিটের জন্য দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে তা না পাওয়ায় অবশেষে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। টিকিট না পাওয়ার প্রতিবাদে পথ অবরোধ করেন ফুটবলপ্রেমীরা। এদিন ইডেনের সামনের রাস্তা আটকে দেন বিক্ষোভকারীরা। এর ফলে দাঁড়িয়ে যায় বাস-গাড়ি। পরে পুলিশ এসে বিক্ষোভ তুলে দেয়। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও প্রশ্ন উঠছে ডুরান্ড কমিটির পেশাদারিত্ব নিয়ে। শুক্রবার টিকিট কিনতে শুধু কলকাতার ফুটবলপ্রেমীরা হাজির ছিলেন না, রাজ্যের বিভিন্ন জেলা থেকে সমর্থকরা এদিন এসেছিলেন টিকিট কাটতে। শিলিগুড়ি, বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম থেকেও এসেছিলেন সমর্থকরা টিকিট নিতে।

মোহনবাগান ক্লাবের সমর্থকদের অভিযোগ, মাত্র ১০০টি টিকিট দেওয়ার পরেই টিকিট বিক্রি বন্ধ করে দেওয়া হয়। রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছিলেন রবিবার মোট ৬০,০০০ দর্শককে মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হবে। সুরক্ষার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে খেলার দিন অতিরিক্ত বাসের ব্যবস্থাও করা হচ্ছে।

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay