বাংলার আরও এক ফুটবলারকে নিল ইস্টবেঙ্গল, তবে তৈরি হচ্ছে আশঙ্কা

সদ্য সমাপ্ত হওয়া সন্তোষ ট্রফিতে রানার্স হয়েছিল বাংলা। চ্যাম্পিয়ন হতে না পারলেও বঙ্গ ব্রিগেডের লড়াই রীতিমতো নজর কেড়ে ছিল সকলের।

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য সমাপ্ত হওয়া সন্তোষ ট্রফিতে রানার্স হয়েছিল বাংলা। চ্যাম্পিয়ন হতে না পারলেও বঙ্গ ব্রিগেডের লড়াই রীতিমতো নজর কেড়ে ছিল সকলের। সেই তালিকা থেকে বাদ পড়েনি ময়দানের অন্যতম ক্লাব ইস্টবেঙ্গলের নির্বাচকরাও।  ইতিমধ্যেই বাংলা থেকে বেশ কিছু ফুটবলারকে আগামী মরশুমের জন্য সই করিয়েছেন। এবার আরও এক বাংলার ফুটবলারকে দলে নিল লাল-হলুদ। সুজিত সিংকে সই করাল তারা। জানা গিয়েছে, তিনি কলকাতা লিগ, আইএফএ শিল্ড এবং ডুরান্ড কাপে খেলবেন। বছর ১৯-এর এই ফুটবলারটি ইস্টবেঙ্গলের ফুটবল স্কুল এক্সেলেন্সের ছাত্র ছিলেন।

উত্তরেরবঙ্গের মালবাজারের অতি দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন এই সুজিত। বেশিভাগ সময়ই অভাব অনটনের মধ্যে কাটত তাঁর। তবে তা সত্ত্বেও কোনওদিন ফুটবলকে ছাড়ার কথা ভাবেননি তিনি। গত সন্তোষ ট্রফিতে তাঁর পারফরম্যান্স ছিল সত্যিই দেখার মতো। 

তবে এই সমস্ত বাংলার ফুটবলারদের ইস্টবেঙ্গল আদৌ দলে রাখতে পারবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছেন বড়সড় সংশয় এবং আশঙ্কা। কারণ এখনও পর্যন্ত কোচ নির্ধারণ করতে পারেনি লাল-হলুদ। যার ফলে কোনও ফুটবলারকেই চূড়ান্ত চুক্তিপত্র দিতে পারেনি তারা। যার ফলে বেশ কিছু ফুটবলার হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। সূত্রের খবর, এর মধ্যেই নাকি একাধিক ফুটবলাররা অন্য ক্লাবের সঙ্গে কথা বলা শুরু করেছে। 

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা