চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

টি ২০ বিশ্বকাপে যে অনন্য নজির রোহিত-সাকিবের ঝুলিতে

নিজস্ব প্রতিনিধি : টি ২০ বিশ্বকাপে বিরল রেকর্ডের মালিক হবেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ও বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসান। এখনও পর্যন্ত যেকটি টি ২০ বিশ্বকাপ রয়েছে, প্রতিটিতেই খেলার অভিজ্ঞতা রয়েছে এই দুই খেলোয়াড়ের। জুন মাসে শুরু হতে চলেছে নবম টি ২০ বিশ্বকাপ। সেখানেও খেলতে নামবেন এই দুই খেলোয়াড়।

২০০৭ সাল থেকে প্রথম টি ২০ বিশ্বকাপের যাত্রা শুরু হয়। ২০০৭ সালে প্রথমবার বিশ্বকাপে খেলেছিলেন সাকিব আল হাসান ও রোহিত শর্মা। এরপর সাতটি বিশ্বকাপের আসর বসেছে। প্রতিটিতেই ছিলেন রোহিত। এবারে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে চলা টি ২০ বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। আগামী ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। সেই ম্যাচে খেলতে নামলেই টানা ৯টি বিশ্বকাপে খেলার কৃতিত্ব অর্জন করবেন রোহিত।

অন্যদিকে বাংলাদেশের সাকিব আল হাসানও ২০০৭ সালে প্রথমবার টি ২০ বিশ্বকাপ খেলেছেন। এরপর বাংলাদেশি এই অলরাউন্ডারকে সাতটি বিশ্বকাপে খেলতে দেখা গিয়েছে। একটা সময়ে বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব সামলেছেন সাকিব। তবে আসন্ন বিশ্বকাপে অবশ্য অধিনায়ক হিসাবে থাকছেন না তিনি। আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। সেই ম্যাচে প্রথম একাদশে জায়গা পেলেই টানা ৯টি বিশ্বকাপে খেলার রেকর্ড গড়বেন এই অলরাউন্ডার।

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইকে দুরমুশ করে আইপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে শ্রেয়সরা

ফিনিক্স পাখির মত উত্থান, ১০ জনের দলকে নিয়ে রুদ্ধশ্বাস ড্র ইস্টবেঙ্গলের

‘প্রয়োজনে IPL ছাড়তে পারেন বিরাট-রোহিত’, বিশ্বকাপজয়ী তারকার মন্তব্যে চর্চা তুঙ্গে

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ