হায় নারী শক্তি‍! লোকসভা ভোটে মহিলা প্রার্থীর সংখ্যা ৯.৫ শতাংশ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কথায়-কথায় নারী শক্তির কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঢাক-ঢোল পিটিয়ে সংসদে মহিলা সংরক্ষণ বিলও পাশ হয়েছে। অথচ ভোট রাজনীতিতে মহিলাদের উপস্থিতির হতাশাব্যঞ্জক চিত্র বদলাল না। চলতি লোকসভা ভোটে মহিলা প্রার্থীদের সংখ্যা মোট প্রার্থীদের ১০ শতাংশেরও কম। অর্থা‍ৎ অর্ধেক আকাশের মালিকানা পেতে মহিলাদের যে আরও অনেকটা পথ পেরোতে হবে, তার ইঙ্গিত মিলেছে চলতি লোকসভা ভোটে।

বুধবার বেসরকারি নির্বাচনী নজরদারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের (এডিআর) তরফে লোকসভা ভোটে মহিলা প্রার্থীদের নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী, সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশ হওয়ার পরে প্রথমবার হতে যাওয়া লোকসভা ভোটে মহিলা প্রার্থীর সংখ্যা অত্যন্ত লজ্জাজনক। ৫৪৩ লোকসভা আসনে নিজেদের ভাগ্যপরীক্ষায় নেমেছেন ৮,৩৩৭ প্রার্থী তার মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা মাত্র ৭৯৭ জন।

গত ১৯ এপ্রিল প্রথম দফায় যে ভোট হয়েছিল, তাতে ১,৬১৮ জন প্রার্থীর মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা ছিল ১৩৫। দ্বিতীয় দফায় ১,১৯৮ জনের মধ্যে ১,১৯২ প্রার্থীর হলফনামা খতিয়ে দেখা সম্ভব হয়েছে। তার মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা ১০০। তৃতীয় দফায় ৯৩ লোকসভা আসনে ভোট নেওয়া হয়েছিল। ওই দফায় মোট প্রার্থী ছিলেন ১,৩৫২ জন। তার মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা ছিল ১২৩ জন। ১৩ মে চতুর্থ দফায় হওয়া ভোটে ১,৭১৭ জনের মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা মাত্র ১৭০। পঞ্চম দফায় ৬৯৫ প্রার্থীর মধ্যে মহিলা ছিলেন ৮২ জন। ষষ্ঠ দফায় আগামী ২৫ মে ৫৮ আসনে ভোট নেওয়া হবে। ওই দফায় ভোটে লড়ছেন ৮৬৯ জন। তার মধ্যে প্রমীলার সংখ্যা ৯২। শেষ দফায় ৫৭ আসনে ভোট। ওই ৫৭ আসনে ভাগ্যপরীক্ষায় অবতীর্ণ হয়েছেন ৯০৪ জন। তার মধ্যে মহিলার সংখ্যা মাত্র ৯৫।  

ক্যালিফোর্নিয়ায় ভারতীয় বংশোদ্ভূত তরুণীকে ধাওয়া করে খুন, আত্মঘাতী অভিযুক্ত

‘ভারত সবাইকে নিয়ে চলতে চায়,’ ব্রিকস সম্মেলনে বার্তা মোদির

এটিএম থেকে টাকা তুলে প্রতারণা! কলকাতায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার দিল্লি পুলিশের

দুই মেয়েকে যৌন হেনস্থা, গ্রেফতার পাষণ্ড বাবা, চাঞ্চল্য বারুইপুরে

সিগন্যালিংয়ের কাজের জন্য বাতিল একাধিক লোকাল-দূরপাল্লার ট্রেন, দেখে নিন তালিকা

সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ, দুর্গাপুজোর আগেই বাড়ছে মদের দাম়

‘বৈভবের মতো খেলোয়াড় কবে পাব?’, PCB-কে তুলোধনা প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রমের

বিনামূল্যে সোমনাথ দর্শনে বাঁকুড়া থেকে রওনা ৩৫ তীর্থযাত্রীর, পুরো সফরের খরচ রাজ্য সরকারের

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ নাম না করে মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

সামনেই দুর্গাপুজো তার আগে পুরীগামী একাধিক ট্রেন বাতিল, বিপাকে পর্যটকরা

পুরনো সৈনিকেই আস্থা মমতার, নন্দীগ্রামে কালীঘাট তৃণমূলের প্রার্থী অখিল গিরি!

দেশ-বিদেশে বাড়বে কদর, জিআই ট্যাগ পাচ্ছে নয়া বাজারের বিখ্যাত ক্ষীর দই

বোমা-ক্ষেপণাস্ত্রও আঘাত হানতে ব্যর্থ, পুতিন-শি’র গাড়ির সুরক্ষা চমকে দেবে