আমেরিকায় যাওয়ার ভিসা পেলেন না ধর্ষণে অভিযুক্ত নেপালি ক্রিকেটার

Share:

নিজস্ব প্রতিনিধি : টি ২০ বিশ্বকাপে যাওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার ছাড়পত্র পেলেন না ধর্ষণ মামলায় সদ্য খালাস পাওয়া নেপালের প্রাক্তন অধিনায়ক সন্দীপ লামিচানে। এর আগে ২০১৯ সালে ক্যারিবিয়ান লিগ খেলতে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার ভিসা চেয়েও পাননি তিনি।

বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার ছাড়পত্র না পেয়ে নেপালের প্রাক্তন অধিনায়ক জানান, ‘২০১৯ সালে আমার সঙ্গে যেটা করা হয়েছিল, সেটা আবার করল মার্কিন যুক্তরাষ্ট্র। আমার ভিসা ফের নাকচ করেছে নেপালে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস। দুর্ভাগ্যজনক। নেপাল দূতাবাসের শুভাকাঙ্খীদের আমি দুঃখিত।‘

উল্লেখ্য, ২০২২ সালে কাঠমাণ্ডুর একটি হোটেলে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে লামিচানের বিরুদ্ধে। লামিচানেকে দোষী সাব্যস্ত করে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়। আদালতের রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে গত ১৫ মে উচ্চ আদালত থেকে খালাস পেয়ে যান লামিচানে। এরপর এই লেগ স্পিনারকে ফের দলে নেওয়ার ব্যাপারে ইঙ্গিত মিলেছিল। কিন্তু নেপালে অবস্থিত মার্কিন দূতাবাস ওই লেগ স্পিনারকে আমেরিকায় যাওয়ার জন্য ছাড়পত্র দিল না। আসন্ন টি ২০ বিশ্বকাপে নেপালের গ্রুপে রয়েছে বাংলাদেশ, নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। আগামী ৪ জুন ডালাসে নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নামবে নেপাল। এরপর ফ্লোরিডায় শ্রীলঙ্কার বিরুদ্ধে নেপালের ম্যাচ।

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’, বিজেপি নেতার বিরুদ্ধে FIR দায়ের

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘হাসিনার সঙ্গে ফোনে কথা হয়নি, হেয় করতেই অসত্য প্রচার’, মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রপতি

মহানায়কের মৃত্যুবার্ষিকীতে বিশেষ উদ্যোগ, কেওড়াতলায় উন্মোচিত হবে উত্তম কুমারের আবক্ষমূর্তি

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানেলেন অরিজিৎ

প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

আন্দোলন ভাঙতে সক্রিয়! সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলির ‘ভূমিকায়’ ক্ষুব্ধ আন্দোলনকারীরা

‘প্রমাণ মেলেনি’, নিট প্রশ্নপত্র ফাঁসের ‘কিংপিন’কে ক্লিনচিট দিল সিবিআই

হাসিনার সঙ্গে গোপন টেলিফোন বার্তা ফাঁস, তারেক রহমানের চাপে শুক্রে ইস্তফা দিচ্ছেন রাষ্ট্রপতি

দিল্লি পুলিশের ‘বর্বরতা’র প্রতিবাদে শুক্রবার দেশজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের

‘আন্দোলনের সমর্থনে পোস্ট করা ভিডিও সরান’, পড়ুয়াদের হুঁশিয়ারি আইআইটি মাদ্রাজের ডিনের

দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন যাত্রীরা, বিমান আকাশে উড়তেই অসুস্থ তিন পাইলট! তারপর…