দীর্ঘ ৩২ বছর পর কলকাতা হকি লিগ জিতল ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গল ক্লাবের কথা বলতে গেলেই সবার আগে উঠে আসবে ফুটবল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইস্টবেঙ্গল ক্লাবের কথা বলতে গেলেই সবার আগে উঠে আসবে ফুটবল। কিন্তু সেই ফুটবলেই বেশ কয়েক বছর ধরে আর সাফল্যের ধারে-কাছে নেই ময়দানের এই খ্যাতনামা ক্লাবটি। দু’টি আইএসএলে লাল-হলুদের হতশ্রী পারফরম্যান্স সত্যিই লজ্জায় ফেলবে। এরই মধ্যে শতবর্ষে পা রাখা এই ক্লাবটিকে আশার আলো দেখাল হকি দল। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় তথা ৩২ বছর পর কলকাতা হকি লিগ চ্যাম্পিয়ন হল লাল-হলুদের হকি টিম। 

এবারের কলকাতা হকি লিগে অংশ নিয়েছিল মোট ১২টি দল। শনিবার টুর্নামেন্টের সুপার সিক্স পর্বের শেষ ম্যাচে পঞ্জাব স্পোর্টসের মুখোমুখি হওয়ার কথা ছিল ইস্টবেঙ্গলের। কিন্তু প্রতিপক্ষ দল মাঠে না নামতে পারায় ওয়াকওভার পেয়ে যায় মশাল ব্রিগেড। ফলে নিয়ম অনুযায়ী ৫-০ ব্যবধানে জয় এবং ৩ পয়েন্ট পেয়ে যায় তারা। আর লিগের ১২ ম্যাচ থেকে ৩২ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয় লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবটি। 

এক আগে ১৯৮৯ সালে শেষবার কলকাতা হকি লিগে চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। তারপর ২০০৩ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত হকি দল ছিল না অন্যতম এই ক্লাবটির। শতবর্ষ উপলক্ষে ২০২১ সালে ফের হকি দল গঠন করেন লাল-হলুদ কর্তারা।

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

পূর্ত দফতরের তাঁবুতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে এনসিপিআই সাংসদ শতাব্দী রায়

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?