বেটিং অ্যাপের প্রচার চালানোর মাশুল, এবার ইডির তলব শিখর ধাওয়ানকে

Share:

নিজস্ব প্রতিনিধি: বেটিং অ্যাপের প্রচারের সঙ্গে সম্পর্কিত একটি মামলায় ক্রিকেটার শিখর ধাওয়ানকে তলব করল ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এর আধিকারিকরা জানিয়েছেন, এই তদন্ত 1xBet সম্পর্কিত। এই অ্যাপটি একটি অনলাইন বেটিং প্ল্যাটফর্ম যা অর্থ পাচারের অভিযোগে তদন্তের আওতায় রয়েছে।

তদন্তকারীদের অভিযোগ, ধাওয়ান সোশ্যাল মিডিয়ায় বেটিং অ্যাপটির হয়ে প্রচার চালিয়েছিলেন। সেই জন্যই ইডির নজরে পড়তে হয়েছে শিখর ধাওয়ানকে। তাঁকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দফতরে হাজির হয়ে তদন্তে যোগ দিতে বলা হয়েছে। এর ফলে প্রচারমূলক কার্যকলাপে প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের ভূমিকা স্পষ্ট হয়ে যাবে।

অবৈধ অনলাইন বেটিং প্ল্যাটফর্মগুলির বিরুদ্ধে ক্রমেই তদন্ত বিস্তৃত করেছে ইডি। নিষিদ্ধ বেটিং প্ল্যাটফর্মগুলির সঙ্গে প্রচারমূলক সংযোগের বিষয়ে চলমান তদন্তের অংশ হিসাবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং, যুবরাজ সিং এবং সুরেশ রায়না, অভিনেতা সোনু সুদ এবং অভিনেত্রী উর্বশী রাউতেলাকে আগেই জিজ্ঞাসাবাদ করেছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এই অনলাইন প্ল্যাটফর্মগুলি সম্পর্কে ইডির এক শীর্ষ কর্মকর্তা একবার জানিয়েছিলেন, “এই বেটিং প্ল্যাটফর্মগুলি বিজ্ঞাপন প্রচারণায় 1xbat এবং 1xbat স্পোর্টিং লাইনের মতো সারোগেট নাম ব্যবহার করছে। বিজ্ঞাপনগুলিতে প্রায়শই QR কোড থাকে যা ইউজারদের বেটিং সাইটগুলিতে যেতে প্রলুব্ধ করে। এই প্রলোভন স্পষ্টতই ভারতীয় আইন লঙ্ঘনকারী।”

প্রাথমিক অনুসন্ধানে দেখা গিয়েছে যে এই অনুমোদনগুলি তথ্য প্রযুক্তি (আইটি), বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা, আর্থিক তছরুপ প্রতিরোধ এবং বেনামি লেনদেন সহ একাধিক ভারতীয় আইন লঙ্ঘন করতে পারে। পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক কর্তৃক জারি করা পরামর্শও লঙ্ঘন করতে পারে। ওই কর্মকর্তা অত্যন্ত স্পষ্টভাবেই বলেচভহিলেন, “কিছু সেলিব্রিটির কাছে ইতিমধ্যেই নোটিশ গিয়েছে, অন্যদের কাছেও শীঘ্রই পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।”

তদন্তে নাম রয়েছে এমন কিছু সংবাদমাধ্যমের যারা অর্থের বিনিময়ে সারোগেট বিজ্ঞাপন প্রকাশ করেছে বলে অভিযোগ রয়েছে। ইডি মিডিয়া আউটলেট এবং বিজ্ঞাপন সংস্থাগুলিকে ৫০ কোটি টাকারও বেশি অর্থ প্রদানের বিষয়টি নজরে এনেছে। লেনদেন সংক্রান্ত সমস্ত বিষয় আধিকারিকদের পর্যালোচনাধীন রয়েছে।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে