Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফের মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড

একেই বলে গতবারের চ্যাম্পিয়ন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: একেই বলে গতবারের চ্যাম্পিয়ন। মহিলাদের ওয়ান ডে ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে উঠতে খুব একটা কষ্ট করতে হল না ইংল্যান্ডকে। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হেলায় উড়িয়ে দিল ইংরেজরা। ১৫৬ রানের মতো বড় ব্যবধানে জিতে ফের একবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে পা রাখল তারা। 

ড্যানিলি হোয়াটের শতরাতের (১২৯) রানের ওপর ভর করে রানের পাহাড়ে উঠে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। জমি শক্ত করে দিয়েই ক্রিজ ছাড়েন এই ওপেনার ব্যাটসম্যান। হোয়াট আউট হয়ে ফিরে যাওয়ার পর দলের ব্যাটিংয়ের হাল ধরেন জোনস (২৮), ডাঙ্কলি (৬০) এবং একলেস্টোন (২৪)। মূলত তাঁদের ব্যাটের উপর ভর করেই নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২৯৩ রান তোলে ইংল্যান্ড।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা দল। রীতিমতো তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপ। সেমি ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে বল হাতে জ্বলে ওঠেন একলেস্টোন। বিশ্বে একনম্বর মহিলা ইংরেজ বোলার একাই তুলে নেন প্রতিপক্ষের ৬টি উইকেট। ৩৮ ওভারে ১৫৬ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। যার ফলে বড় জয় পেয়েই ফাইনালে প্রবেশ করেন ইংরেজরা। দুরন্ত সেঞ্চুরি করে ম্যাচের সেরা হয়েছেন ড্যানিলি হোয়াট। আগামী রবিবার ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড।

নবান্ন থেকে নয় ,বাংলার সরকার রাইটার্স বিল্ডিং থেকে পরিচালনা করতে চায় বিজেপি

এবার OTT-র দুনিয়ায় গুলশান গ্রোভার! মটকা কিং-এ নতুন লুকে ‘ব্যাড ম্যান’

ভোটে জিততেই রুদ্রনীলকে ফোন টলিউড ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিতের, কী কথা হল?

রাতারাতি বদলে গেল অটো- টোটো ও রিক্সা ইউনিয়নগুলি, গেরুয়া পতাকা লাগিয়ে ছুটছে তিন চাকা

ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

বাংলায় মুখ্যমন্ত্রী বাছাইয়ের দায়িত্ব পেলেন অমিত শাহ, অসমে নাড্ডা

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

সমুদ্র সৈকতে অন্তঃসত্ত্বা দীপিকার সঙ্গে ঘনিষ্ঠ শাহরুখ, চলছে ‘কিং’-এর গানের শুটিং

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী