চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ডাকেটের শতরানে লড়াই চালিয়ে যাচ্ছে ইংল্যান্ড

নিজস্ব প্রতিনিধি : রাজকোট টেস্টের দ্বিতীয় দিনে বেন ডাকেটের শতরানে লড়াই চালিয়ে যাচ্ছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ভারতের ৪৪৫ রানের জবাবে খেলতে নেমে শতরান হাঁকালেন ইংল্যান্ডের এই ওপেনার।

এদিন প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেন ইংল্যান্ডের দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট। ৮৯ রানের জুটি বাঁধেন তাঁরা। এরপর জ্যাক ক্রলিকে আউট করে টেস্ট ক্রিকেটে নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। এরপর ডাকেট জুটি বাঁধেন ওলি পোপের সঙ্গে। দুজনে মিলে প্রায় একশো রানের জুটি বাঁধেন ডাকেট ও পোপ। ইংল্যান্ডের ১৮২ রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন হয়। ওলি পোপ আউট করেন মহম্মদ সিরাজ। ব্যক্তিগত ৩৯ রানের মাথায় আউট হন ওলি পোপ। এদিন ডাকেটকে সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় ভারতীয় বোলারদের। ১০৭ বলে ১২৯ রান করে অপরাজিত থাকেন ডাকেট। তৃতীয় দিনের শুরুতে ডাকেটের সঙ্গে ক্রিজে নামবেন জো রুট। এখনও পর্যন্ত দুই উইকেট হারিয়ে ১৯৬ রান করে ইংল্যান্ড। ভারতের করা রান থেকে ২৪৯ রান দূরে রয়েছে জো রুটরা।

এর আগে রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজার শতরানের ওপর ভর করে ৪৪৫ রান করে ভারত। রোহিত, জাদেজাদের সঙ্গে দুর্ধর্ষ পারফরমেন্স করতেও দেখা যায় সরফরাজ খানকে। পাশাপাশি প্রথম টেস্টে খেলতে নেমে ধ্রব জুরেলও সকলকে তাক লাগিয়ে দেন। তবে এদিন রবিচন্দ্রন অশ্বি্ন ও মহম্মদ সিরাজ ছাড়া কোনও বোলাররাই ইংল্যান্ডের ব্যাটসম্যানদের বিরুদ্ধে সফল হতে পারেনি।

Published by:

Share Link:

More Releted News:

দু’বছর বাদে টি-২০-তে বাবর আজমের ব্যাট থেকে এল সেঞ্চুরি

বোলিংয়ের পর ব্যাটিং বিপর্যয়ে শ্রেয়সের পাঞ্জাবের কাছে আত্মসমর্পণ করল ঋষভের লখনউ

রিঙ্কু- অনুকূলের চওড়া ব্যাটে রাজস্থানকে হারিয়ে প্রথম জয় পেল কেকেআর

১৫৫ রানে রাজস্থানকে বেঁধে রাখলেন বরুণ-নারাইনরা

ইডেনে কলকাতা ও রাজস্থান ম্যাচে এগিয়ে কে?

মদ খেয়ে হয়রানি, নীরজ-সুমিতের নালিশের পর জ্যাভলিন কোচ নাভালকে বরখাস্ত করল PCI

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ