নিউজিল্যান্ডকে ১৫৯ রানে বেঁধে রাখলেন ইংলিশ স্পিনাররা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে যেতে হলে জয় ছাড়া কোনও বিকল্প নেই নিউজিল্যান্ডের কাছে। অথচ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ইংল্যান্ডের বিরুদ্ধে সুপার এইটের শেষ তথা ‘ডু অর ডাই’ ম্যাচে বড় রানের ইনিংস গড়তে পারলেন না মিচেল স্যান্টনাররা। ইংল্যান্ডের স্পিনারদের ফাঁদে পড়ে সাত উইকেট হারিয়ে মাত্র ১৫৯ রান তুলল কিউইরা। দলের তিন ব্যাটার ছাড়া কেউ কহতব্যের মতো রান করতে পারেননি।

কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। শুরুটা দুর্দান্ত করেছিলেন দলের দুই ওপেনার টিম সেইফার্ট ও ফিন অ্যালেন। মারমুখি মেজাজে খেলে পাওয়ার প্লে-তে ৫৪ রান যোগ করেছিলেন। সপ্তম ওভারে বল করতে এসে সেইফার্টকে (৩৫) ফিরিয়ে ৬৪ রানের পার্টনারশিপ ভাঙেন আদিল রশিদ। পরের ওভারে ফিন অ্যালেনকে (২৯) সাজঘরের পথ দেখান উইল জ্যাকস। চার নম্বরে নামা রাচিন রবীন্দ্র ব্যাট হাতে আহামরি ইনিংস খেলতে পারেননি। তিনি করেন মাত্র ১১ রান। তখনও ম্যাচের উপরে নিয়ন্ত্রণ ছিল কিউইদের। কিন্তু ১৫তম ওভারে মার্ক চ্যাপম্যান (১৫) ফিরতেই ম্যাচের রং বদলাতে শুরু করে। ড্যারিল মিচেল ফেরেন ৩ রান করে।

ব্যাট হাতে একা কুম্ভ হয়ে লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা চালিয়েছিলেন গ্লেন ফিলিপস। কিন্তু তিনিও ১৮তম ওভারে উইল জ্যাকসের শিকার হয়ে সাজঘরের পথ ধরেন। আউটের আগে ২৮ বলে ৩৯ রান করে যান। ইংল্যান্ডের স্পিনারদের ঘূর্ণি সামলাতে খাবি খেতে থাকেন কিউই বোলাররা। সপ্তম উইকেটে অধিনায়ক মিচেল স্যান্টনার ও কোল ম্যাককোনচি। দুজনে দলকে দেড়শো রানের গণ্ডি পার করিয়ে দেন। ইনিংসের শেষ ওভারে রেহান আমেদের তৃতীয় বলে আউট হন ম্যাককোনচি। তিনি করেন ১২ বলে ১৪। শেষ পর্যন্ত সাত উইকেট হারিয়ে ১৫৯ রানেই থমকে দাঁড়ায় নিউজিল্যান্ডের ইনিংস। ইংল্যান্ডের হয়ে আদিল রশিদ, রেহান আমেদ ও উইল জ্যাকস দুটি করে উইকেট নিয়েছেন।

বিগ-বিকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল