অবশেষে টুইট নিয়ে জল্পনার অবসান ঘটালেন সৌরভ নিজেই

বুধবার বিকেলে আচমকাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটি টুইট রীতিমতো জল্পনা সৃষ্টি করে দিয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার বিকেলে আচমকাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটি টুইট রীতিমতো জল্পনা সৃষ্টি করে দিয়েছিল। সিংহভাগ সংবাদমাধ্যমই মনে করেছিল যে, হয়তো বিসিসিআইয়ের সভাপতির পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন। কারণ, টুইটে ‘বাংলার মহারাজ’ লিখেছিলেন যে, ‘১৯৯২ সালে আমি আমার ক্রিকেটীয় যাত্রা শুরু করেছিলাম। ২০২২ সালে সেটা ৩০ বছরে পা দিল। সেই তখন থেকে ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। আর যারা এই সফরে সর্বদা আমার সঙ্গে ছিলেন সেই কারণেই আমি প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। আজ আমি নতুন একটা কাজ শুরু করতে চলেছি, যা মানুষের অনেক উপকারে আসবে। আশা করছি, আমার জীবনের এই নতুন অধ্যায়ে সবাইকে পাশে পাব’। 

আর সোশ্যাল মিডিয়াতে তাঁর এই পোস্ট ঘিরে তৈরি হয় প্রবল জল্পনা। অনেকেই মনে করেছিলেন যে তিনি হয়তো রাজনীতিতে আসতে চলেছেন। যদিও দ্রুত এই জল্পনা থামান বোর্ডের সচিব জয় শাহ। তিনি সরাসরি সৌরভের পদত্যাগের জল্পনা উড়িয়ে দেন।

এর বেশি কিছুক্ষণ পর এই বিষয় নিয়ে মুখ খোলেন সৌরভ নিজেই। তিনি জানান, একটি শিক্ষামূলক অ্যাপের প্রচারের জন্য এই কাজ করেছেন। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর