২ গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখল ম্যান ইউ

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: আগের দুই ম্যাচে কপালে হার জুটেছিল। শনিবারও (২২ ফেব্রুয়ারি) প্রিমিয়ার লিগে যখন প্রথমে দুই গোলে পিছিয়ে পড়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড তখন সমর্থকরা ধরেই নিয়েছিলেন, হারের হ্যাটট্রিকের সাক্ষী থাকতে হবে। কিন্তু প্রত্যাবর্তনের দুর্দান্ত গল্প লিখে এভারটনের সঙ্গে ড্র করে মাঠ ছাড়লেন ব্রুনো ফার্নান্ডেজরা। আর এদিন জেতা ম্যাচ ড্র করে ফের একবার চোকার্সের তকমা পেলেন এভারটনের খেলোয়াড়রা। প্রিমিয়ার লিগের ২২ ম্যাচে শুরুতে ২ গোলের লিড পেয়েও জয়ের দেখা পেলেন না।

এদিন গুডিসন পার্কে অনেকটা উজ্জীবিত হয়েই শুরু থেকে ম্যান ইউকে চেপে ধরে এভারটন। ক্রিস্টাল প্যালেস ও টটেনহ্যামের কাছে হারের ধাক্কা যে সামলাতে পারেনি ওল্ড ট্র্যাফোর্ডের দলটি তা বোঝা গিয়েছিল। ম্যাচের ১৯ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে হেড করেন দুকুরে। বক্সের মধ্যে সেই বল পেয়ে সুযোগের সদ্ব্যবহার করেন পর্তুগিজ তারকা মাতান বেতো। বাঁ পায়ের জোরাল শটে ম্যান ইউয়ের জাল কাঁপিয়ে দলকে ১-০ গোলে এগিয়ে দেন। ১৪ মিনিট বাদে ৩৩ মিনিটের মাথায়  জ্যাক হারিসনের শট ইউনাইটেডের রক্ষণে প্রতিহত হয়। পরের মিনিটেই দারুণ হেডে কাঙ্ক্ষিত ঠিকানা খুঁজে নেন ফরাসি মিডফিল্ডার দুকুরে। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় এভারটন।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠেন ব্রুনো ফার্নান্ডেজ ও ম্যানুয়েল  উগার্তেরা। একের পর এক আক্রমণ শানিয়ে এভারটনের রক্ষণকে ব্যতিব্যস্ত করে রাখেন। যদিও তিন কাঠির নিচে বল গলাতে পারেননি। অবশেষে ৭২তম মিনিটে কাঙ্খিত গোল পায় ম্যামন ইউ। ফ্রি কিক থেকে চমৎকার গোল করেন পর্তুগিজ অ্যাটাকিং মিডফিল্ডার তথা দলের অধিনায়ক ব্রুনো ফার্নান্ডেজ। আট মিনিট বাদে দারুন গোলে দলকে সমতায়  ফেরান ম্যান ইউ’র উরুগুয়ে তারকা উগার্তে। সংযুক্তি সময়ে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। রোমাঞ্চকর এক জয়ের স্বপ্ন দেখতে থাকেন এভারটনের সমর্থকরা। যদিও ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত বাতিল করা হয়।

দার্জিলিঙে ভূমিধস! হাসপাতালের ছাদে ভেঙে পড়ল পাহাড়ের একাংশ, গুরুতর জখম রোগীর পরিজন

ছাগল কেন ফুল গাছ খাবে? এই নিয়ে কাকার সঙ্গে সংঘর্ষে জড়াল ভাইপো, জখম দুজনেই

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের রক্ষাকবচ খারিজ করল কলকাতা হাইকোর্ট

কেন সদস্যপদ বাতিল হবে না? সুদীপ-কাকলিদের কাছে দু’সপ্তাহের মধ্যে জবাব তলব অধ্যক্ষের

বিরল রোগে আক্রান্ত ২১ মাসের শ্রীজিতা, টিফিনের টাকা জমিয়ে ছোট্ট বোনের চিকিৎসার খরচ দিল বর্ষা

ইরানের ড্রোনকে শায়েস্তা করতে হরমুজে লেজার অস্ত্র মোতায়েন আমেরিকার

উল্টোডাঙা থেকে সেক্টর ফাইভ, যানজটে নাকাল শহরবাসী! সমাধানের পথ বাতলালেন দিলীপ ঘোষ

জিভের স্বাদ বদলাতে বানিয়ে নিন সুস্বাদু নোনা ইলিশ ভর্তা

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

SIR নিয়ে জ্ঞানেশের কাছে জবাব চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাশোয়ান

খাকি উর্দি গায়ে বিজেপির কার্যালয় উদ্বোধন, ক্লোজ ওসি

অমর প্রেম, পরিবারের চাপেও গলেনি মন, একসঙ্গে থাকার সিদ্ধান্তে অনড় দুই তরুণী