৬ বছর বাদে ক্যারিবীয়দের বিরুদ্ধে টি ২০ সিরিজ জিতলেন লিটনরা

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে, ‘যার শেষ ভাল, তার সব ভাল’। ক্যারিবীয়দের বিরুদ্ধে টেস্ট সিরিজ কোনও রকমে ড্র রেখেছিল টাইগাররা। একদিনের সিরিজে চুনকাম হয়েছিলেন কাগুজে বাঘরা। কিন্তু টি টোয়েন্টি সিরিজে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ালেন লিটন দাসরা। বুধবার (১৮ ডিসেম্বর) দ্বিতীয় টি ম্যাচে ২৭ রানে জিতে এক ম্যাচ বাকি থাকতেই টি টোয়েন্টি সিরিজ জিতে নিল। দীর্ঘ ৬ বছর বাদে ক্যারিবীয়দের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ জেতার স্বাদ পেল টাইগাররা। প্রথমে ব্যাট করতে নেমে সাত উইকেট হারিয়ে ১২৯ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে ১৮.৩ ওভারে মাত্র ১০২ রানেই গুটিয়ে যায় ক্যারিবীয়রা।

টসে হেরে এদিন ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। ১০ বলে তিন রান করে ফেরেন টাইগার অধিনায়ক লিটন দাস। রোস্টন চেজের বলে বোল্ড হয়ে মাত্র ২ রান করেই প্যাভিলিয়নের পথ ধরেন তানজিদ তামিম। শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা চালান সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজ। দলীয় ৩৯ রানের মাথায় ফিরে যান সৌম্য (১১)। পরের ওভারেই সাজঘরে ফিরে যান মেহেদী হাসান মিরাজ। ২৫ বলে ২৬ রান করেন তিনি। সৌম্য আর মিরাজের পথ ধরে দ্রুত সাজঘরে ফিরে যান রিশাদ হোসেনও (৫)। ৫২ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এর পরে জাকের আলী (২১) ও মেহেদী হাসান (১১) খানিকটা প্রতিরোধ গড়ার চেষ্টা চালান। কিন্তু তেমন কিছু করতে পারেননি। দলকে বিপদের হাত থেকে উদ্ধার করতে চালিয়ে খেলতে থাকেন আট নম্বরে নামা শামীম হোসেন। অষ্টম উইকেটে তানজিম হাসান সাকিবকে নিয়ে নিরবি্ছিন্ন ৪২ রানের জুটি গড়ে বাংলাদেশকে ১২৯ রানে পৌঁছে দেন। ১৭ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন শামীম। আর তানজিম অপরাজিত থাকেন ৯ রানে।

টি টোয়েন্টি ম্যাচে জয়ের জন্য ১৩০ রান তেমন বড় টার্গেট নয়। কিন্তু সামান্য লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারে ক্যারিবীয় শিবিরে জোড়া ধাক্কা দেন তাসকিন আমেদ। ওভারের প্রথম ও পঞ্চম বলে ফেরান  ব্র্যান্ডন কিং (৫ বলে ৮) ও আন্দ্রে ফ্লেচারকে (৪ বলে ০)। পরের ওভারে মারকুটে জনসন চার্লসকে (১২ বলে ১৫) লেগ বিফোরের ফাঁদে পেলেন শেখ মেহেদী। বাংলাদেশি বোলারদের আগুনে বোলিংয়ের মুখে কিছু করতে পারেননি নিকোলাস পুরান। স্লিপে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি (৫)। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েলকে (৬) ফিরিয়ে ক্যারিবীয় শিবিরে ত্রাহি-ত্রাহি রব সৃষ্টি করেন হাসান মাহমুদ। শূন্য রানে ফেরেন রোমারিও শেফার্ডও। সপ্তম উইকেটে জুটি বেঁধে রোস্টন চেজ ও আকিল হোসেন খানিকটা প্রতিরোধ গড়ে তোলেন। ১৭ তম ওভারে বল করতে এসে ক্যারিবীয় শিবিরকে জোড়া ধাক্কা দেন রিশাদ হোসেন। চতুর্থ বলে  চেজকে (৩২) ফিরিয়ে ৪৭ রানের জুটি ভাঙেন। পরের বলে ফিরিয়ে দেন গুড়াকেশ মোতিকে (০)। পরের ওভারে আলজারি জোসেফকে (০) ফিরিয়ে ওয়েষ্ট ইন্ডিজের জয়ের আশায় জল ঢেলে দেন তানজিম হাসান সাকিব। ১৯ তম ওভারে বল করতে এসে আকিল হোসেনকে (৩১) সাজঘরে ফিরিয়ে ক্যারিবীয় ইনিংস গুটিয়ে দেন তাসকিন।

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী